News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন ও পেনশন নিয়ে রিভিশন কমিটির দফাওয়ারি বৈঠক
Image

বেতন ও পেনশন নিয়ে রিভিশন কমিটির দফাওয়ারি বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ কর্মচারী ও পেনশনভোগীদের পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কী সম্ভাবনা রয়েছে তার জন্য পে এন্ড পেনশন রিভিশন কমিটি বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠক করেছে৷ বৈঠকে কমিটির তিন সদস্য সহ অর্থ দপ্তর এবং অন্যান্য দপ্তরের পদস্থ আধিকারীকরা ছিলেন৷ তাতে কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে৷ আগামী দিনেও এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে৷ তবে, সময় খুবই কম৷ তাই ভীষণ চিন্তিত কমিটি৷ এই বিষয়ে শুক্রবার অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব তথা কমিটির সদস্য দেবাশিষ মোদক জানিয়েছেন, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতা কাঠামো পুনর্বিন্যাসে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে৷ গত পে রিভিও কমিটির যে সুপারিশ ছিল সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে৷ দুইদিনে অর্থ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারীকদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই বিভিন্ন কর্মচারী সংগঠনের সাথে কমিটি বৈঠকে মিলিত হবে৷ তাদের কাছ থেকে বেতন ভাতা কাঠামো পুনর্বিন্যাসে মতামত নেওয়া হবে৷ এরপরই চূড়ান্ত কাজ শুরু করবে কমিটি৷
রাজ্যে ১ লক্ষ ৭৬ হাজার ৭৩ জন সরকারী কর্মচারী এবং ৫৭ হাজার ৬৮৮ জন পেনশনভোগীর বেতন ভাতা কাঠামো পুনর্বিন্যাস করা হবে৷ শ্রীমোদক জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কমিটি রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে৷ কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার তা কার্য্যকরের প্রয়োজনীয় উদ্যোগ নেবে৷
তবে, কর্মচারীদের জন্য দুঃশ্চিন্তার বিষয় হল বাজেটে অর্থমন্ত্রী ভানুলাল সাহা ৬০০ কোটি টাকার সংস্থান রেখেছেন৷ এই টাকায় সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ কমিটির সুপারিশ অনুযায়ী এই ৬০০ কোটি টাকায় কর্মচারীদের বেতন ভাতা পুনর্বিন্যাস করা হলে আখেরে তাদের ঝুলিতে যৎসামান্য অর্থ জুটবে৷ তবে, নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার কর্মচারীকূলের প্রতি উদার মনোভাব দেখাতে পারেন বলে আশায় রয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top