News Flash

  • Home
  • Uncategorized
  • চকলেট খাওয়ানোর আছিলায় ডিমাতলীতে শিশুকন্যাকে ধর্ষণ
Image

চকলেট খাওয়ানোর আছিলায় ডিমাতলীতে শিশুকন্যাকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৫ এপ্রিল৷৷ আবারও এক শিশুকন্যা ধর্ষিতা৷ এবারে ঘটনা দক্ষিণ জেলার পিআর বাড়ি থানার অধীন ডিমাতলীতে৷ এই ঘটনায় যুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ৷ আগামীকাল ধৃত কিশোরকে আদালতে তোলা হবে৷
সংবাদে প্রকাশ, গত ২৪ মার্চ দুপুরে চকলটে খাওয়ানোর আছিলায় ডিমাতলীর বৈদ্যেরখীল এলাকার বিশ্বজিৎ সুত্রধর নামে এক কিশোরী প্রতিবেশী পাঁচ বছরের এক শিশুকন্যাকে তুলে নিয়ে যায়৷ এলাকারই একটি সুকলঘরের পেছনে নিয়ে গিয়ে ঐ শিশুকন্যাকে ধর্ষণ করে৷ জানা গিয়েছে, ঐ কিশোর শিশুটির দূর সম্পর্কের পিসতোত ভাই৷ ঐদিন শিশুকন্যাকে ধর্ষণের পর কাউকে কিছু না জানাতে বলেছিল বিশ্বজিৎ৷ শিশুটি প্রথমে কাউকেই কিছু বলেনি৷ তবে ধীরে ধীরে ঐ শিশুকন্যা যৌনাঙ্গে উপশম দেখা দেয়৷ বিষয়টি শেষ পর্যন্ত শিশুকন্যার মা জানতে পারেন৷ এরপরই অভিভাবকরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেয় যে থানায় গিয়ে মামলা করা দরকার৷ সেই মোতাবেক শিশুকন্যার পরিবারের অভিভাবক পিআর বাড়ি থানায় গিয়ে বিশ্বজিৎ সুত্রধরের বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়েছে৷ পিআর বাড়ি থানায় মামলার নম্বর ২১/১৭৷ মামলাটি হয়েছে আইপিসির ইউএস ৩৭৬ মূলে৷ তাছাড়া পক্সো আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক৷ পিআর বাড়ি থানার অধীন রাঙামুড়া আউট পোস্টের এসআই রাজীব চৌধুরীকে এই মামলার তদন্ত ভার দেওয়া হয়৷ সেই মোতাবেক তদন্তকারী পুলিশ অফিসার বুধবারই অভিযুক্ত বিশ্বজিৎ সুত্রধরকে গ্রেপ্তার করেছে৷ পুলিশ জানিয়েছে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করানো হবে৷ অন্যদিকে, শিশুকন্যাটির ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top