নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ হাটুতে মারত্মক চোট পেয়েছেন রাজ্যের কৃতি জিমন্যাস্ট দীপা কর্মকার৷ মুম্বাইয়ে একটি বেসরকারী হাসপাতালে তাঁর হাটুতে অস্ত্রোপচার হয়েছে৷ তাই আগামী মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান চেম্পিয়ানশীপে তিনি অংশ নিতে পারবেন না৷ একটি ট্যুইট বার্তায় দীপা জানিয়েছেন সম্প্রতি অনুশীলনে হাটুতে চোট পেয়েছেন৷ মুম্বাইয়ে একটি বেসরকারী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে৷ খুব শীঘ্রই তিনি খেলার জগতে ফিরে আসবেন৷ দীপার পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি মারাত্মক আঘাত পেয়েছেন৷ এর জন্যই তাঁর হাটুতে অস্ত্রোপচার করতে হয়েছে৷ বিখ্যাত অস্থি সার্জন ডাঃ অনন্ত যোশী তাঁর অস্ত্রোপচার করেছেন৷ ডাঃ যোশী এর আগে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকরের হাটুতে অস্ত্রোপচার করেছিলেন৷ দীপার এই অসুস্থতার কারণে আগামী ১৮ মে থেকে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান চেম্পিয়ানশীপে তিনি ভারতের প্রতিনিধিত্ব করতে পারছেন না৷ এই ঘটনায় ক্রীড়া মহল ভীষণ ভাবে হতাশ৷ তাঁর দ্রুত আরোগ্য কামানা করছেন ক্রীড়াপ্রেমী মানুষ৷

হাটুতে আঘাত, অস্ত্রোপচার হল জিমন্যাস্ট দীপার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















