News Flash

  • Home
  • Uncategorized
  • চার জায়গায় যান সন্ত্রাসে শিশুসহ হত ২, জখম ৩৮
Image

চার জায়গায় যান সন্ত্রাসে শিশুসহ হত ২, জখম ৩৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ চড়িলাম/উদয়পুর/ তেলিয়ামুড়া/ ৩ এপ্রিল ৷৷ রাজ্যের পৃথক চার জায়গায় যান সন্ত্রাসে দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৪৮ জন৷
সীমান্ত ডিঙ্গিয়ে অবৈধভাবে এপাড়ে এসে ইট ভাট্টায় কাজ করে ফিরে যাওয়ার পথে দূর্ঘটনায় একটি শিশু মারা গেছে৷ আহত হয়েছেন অন্তত ৩০ জন৷ আহতদের মধ্যে দুইজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকিদের বিলোনীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জানা গেছে, বাংলাদেশের ৩০ জনের একটি গ্রুপ বিলোনীয়ায় রাধানগরের বাসিন্দা নকুল দাসের সহায়তায় চিত্তামারা এসবিআই ইট ভাট্টায় দীর্ঘদিন ধরে কাজ করছেন৷ প্রতিদিন কাজ শেষ করে তারা বাংলাদেশে চলে যেতেন৷ সোমবার কাজ শেষে চিত্তামারা থেকে বড়পাথারী হয়ে রাধানগর আসার পথে তৈছমা এলাকায় টিআর-০৩-১৬৯৬ নম্বরের বুলেরু গাড়িটি প্রচন্ড গতিতে রাস্তায় বাঁক নিতে গিয়ে উল্টে যায়৷ তাতে ঘটনাস্থলেই রাবিবলা(৮) নামে একটি নাবালকের মৃত্যু হয়েছে৷ দূর্ঘটনার খবর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান৷ আহতদের উদ্ধার করে বিলোনীয়া হাসপাতালে ভর্তি করা হয়৷ আহতদের মধ্যে নজরুল হুসেন(২০) এবং আবু বক্কর সিদ্দিকি’র(২৩) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা৷ তাদের বাড়ি বাংলাদেশের বরিশালে৷ বাকিদের মধ্যে তিনজনের নাম জানা সম্ভব হয়েছে৷ তারা হলেন আখতার মিঞা(৬০), আলাউদ্দিন(২৩) এবং আবিদ মিঞা(৩২)৷ তারা প্রত্যেকেই বাংলাদেশের বরিশালের বাসিন্দা৷ বিলোনীয়া হাসপাতালে তারা ভর্তি আছেন৷ পুলিশ আহতদের জিজ্ঞসাবাদ করে কিভাবে তারা এপাড়ে আসেন সে সম্পর্কে তথ্য জানতে পেরেছেন৷ তাতে এও জানা গেছে, পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই তারা বাংলাদেশ থেকে এপাড়ে এসে কাজ করছেন৷ অথচ এবিষয়ে প্রশাসনের কোন কিছুই জানা ছিল না৷ এই ঘটনায় পুলিশ এখন ইট ভাট্টার মালিক এবং রাধানগরের বাসিন্দা নকুল দাসকে জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷
এদিকে, সোমবার সকালে বাস ও বলেরো ডিআই গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হয়েছে ৮ জন যাত্রী৷ দুর্ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ বিওসি সংলগ্ণ পুস্করবাড়ী এলাকায়৷ আগরতলামুখী একটি ডিআই টিআর-০১-এইচ-১৮৮১ নম্বরের ইট বোঝাই গাড়িটি খুব দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুড়াগামী যাত্রীবাহী টিআর-০৭-১২০৭ নম্বরের বাসটিকে মাঝামাঝি অংশে ধাক্কা মেরে পালিয়ে যেতে চাইলে ঘটে বিপত্তি৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে যাত্রীবাহি বাসের খোকন সাহা, আদিকা রায়, স্বতীবালা লস্কর, চন্দন সাহা, আনোয়ার হোসেন, বিশ্বজীৎ মজুমদার এবং ডিআই গাড়ির চালক খলিল মিঞা ও ইটের মালিক৷
তারা দুজন এবং বাসযাত্রী একজন মোট তিন জনকে ফায়ার সার্ভিসকর্মীরা প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসায় পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান যে তিনজনের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কা জনক৷ তবে এলাকায় লোকজন ছুটে এসে সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশের বিশালবাহিনী ছুটে আসে ঘটনাস্থলে৷ বিশালগড় থেকে আগত এসডিপিও প্রবীর পাল এবং এডিশনাল এসপি রতলুয়াংগা ডারলং সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল যায়৷ পুলিশ গাড়ি দুটি আটক করেছে৷ পুলিশ আধিকারীক প্রবীর পাল জানান, সাম্প্রতিক কালে বেপরোয়া যান সন্ত্রাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ তিনি জানান, খুব শীঘ্রই দুর্ঘটনাপ্রবন এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হবে৷
এদিকে, বালি বোঝাই গাড়ি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷ জানা গেছে, সোমবার সকালে উদয়পুর রাজদনগরের বাসিন্দা শাহ আলম মিঞা’র(৩৫) দূর্ঘটনায় মৃত্যু হয়েছে৷ এদিন উদয়পুর-চন্দ্রপুর রোডে টিআর-০৩-ডি-১৫৫০ নম্বরের বালি বোঝাই গাড়ি থেকে ছিটকে পড়ে যান শাহ আলম৷ তখন গাড়ির পেছনের চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়৷ অন্যান্য শ্রমিকরা তখন চিৎকার শুরু করলে গাড়িটি বেক গিয়ার দিলে আবার তার উপর দিয়েই চলে যায়৷ এই ঘটনায় শাহ আলম শুরুতর আহত৷ তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ত্রিপুরাসুন্দরী জেলা হাসপাতালে নিয়ে সেখান থেকে তাকে চিকিৎসকরা জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু জিবিতে আসার পথেই তার মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় রাধাকিশোরপুর থানার পুলিশ ট্রাকটি আটক করেছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, শ্বশুড় বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বামী৷ জানা গেছে, তেলিয়ামুড়ার বাসিন্দা চন্দ্রজয় জমাতিয়া(২৮) রবিবার অম্পিতে শ্বশুড় বাড়িতে স্ত্রী লক্ষ্মীরাণী ত্রিপুরাকে আনার জন্য৷ আজ সকাল সাড়ে নয়টা নাগাদ অটো করে বাড়ি ফেরার পথে তৈদুতে মারুতি গাড়ির সাথে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ চন্দ্রজয় জমাতিয়া অটোর সামনের সিটে বসা ছিল৷ দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় তিনি রাস্তায় ছিটকে পড়েন৷ তাতে তিনি আহত হন৷ ঘটনার খবর পেয়ে অম্পি থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ পুলিশ অটো এবং মারুতি গাড়িটি আটক করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top