News Flash

  • Home
  • Uncategorized
  • স্টক খালি করতে ছাড়ের ঘোষণা হিরো ও এইচএমএসআই-এর
Image

স্টক খালি করতে ছাড়ের ঘোষণা হিরো ও এইচএমএসআই-এর

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): স্টক খালি করতে ছাড়ের ঘোষণা দেশের দুই প্রধান মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা হিরো মোটোকর্প এবং হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই) | হিরো তাদের বিএস-৩ টু-হুইলারের ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা পর‌্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে| ডিলাররা জানিয়েছেন, কোম্পানি তাদের স্কুটারের ক্ষেত্রে ১২,৫০০ টাকা, প্রিমিয়াম বাইকগুলির ক্ষেত্রে ৭,৫০০ হাজার ও কম দামের বাইকগুলির ক্ষেত্রে ৫ হাজার টাকা ছাড় দিচ্ছে| অন্যদিকে, এইচএমএসআই তাদের বিএস-৩ স্কুটার ও বাইকের ওপর ১০ হাজার টাকার ছাড় দিচ্ছে| দুটি কোম্পানিই জানিয়েছে, মজুত থাকা পর‌্যন্ত বা ৩১ মার্চ পর‌্যন্ত এই অফার চালু থাকবে|
প্রসঙ্গত, পরিবেশ দূষণরোধে আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে ভারত স্টেজ-৩ (বিএস-৩) গাড়ির বিক্রি ও রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট| এর পরিপ্রেক্ষিতে স্টক খালি করতেই ছাড়ের ঘোষণা দেশের দুই প্রধান মোটরসাইকেল নির্মাণকারী সংস্থার | সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে বিএস-৩ মাপকাঠি মেনে তৈরি প্রায় ৮ লক্ষ গাড়ির মজুত নিয়ে সংকটে পড়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলি| এরমধ্যে মোটরসাইকেলের মজুতের সংখ্যাই ৬.৭ লক্ষ| ডিলাররা জানিয়েছেন, এই অবস্থায় নজিরবিহীন ডিসকাউন্ট দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মজুত গাড়িগুলির যতটা বেশি সম্ভব বিক্রি করাই আপাতত লক্ষ্য কোম্পানিগুলির| ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্সের পক্ষ থেকে এই ধরনের ছাড়কে নজিরবিহীন বলে মন্তব্য |

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top