News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর, অভিন্দন প্রধানমন্ত্রীর
Image

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর, অভিন্দন প্রধানমন্ত্রীর

চণ্ডীগড়, ১৬ মার্চ (হি.স.): পঞ্জাবের ২৬ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং| বৃহস্পতিবার অমরিন্দর সিং ছাড়াও মন্ত্রীসভায় শপথ নিয়েছেন আরও ৮ জন মন্ত্রী| এঁদের মধ্যে রয়েছেন অমৃতসর পূর্ব কেন্দ্রে জয়ী কংগ্রেস প্রার্থী নভজ্যোত্ সিং সিধুও| বৃহস্পতিবার সকাল ১০.১৬ মিনিট নাগাদ রাজভবনে ক্যাপ্টেন অমরিন্দর সিংকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভিপি সিং বাদনোরে| ক্যাপ্টেন অমরিন্দর সিং ছাড়াও এদিন মন্ত্রীপদে শপথ নিয়েছেন, নভজ্যোত সিং সিধু, মনপ্রীত বাদল, ব্রাহম মহিন্দ্র, চরণজিত্ চান্নি, রানা গুরজিত্, ত্রিপত বাজওয়া ও রেজিয়া সুলতানা| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা ও তাঁর সন্তান ওমর আবদুল্লা প্রমুখরা| ক্যাপ্টেন অমরিন্দর সিংকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও| টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে অভিন্দন ক্যাপ্টেন অমরিন্দর সিং|’ উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top