News Flash

  • Home
  • Uncategorized
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে উত্কণ্ঠার ১৯ ঘন্টা, খতম ৪ জঙ্গি
Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে উত্কণ্ঠার ১৯ ঘন্টা, খতম ৪ জঙ্গি

ঢাকা, ১৬ মার্চ (হি.স.): বাংলাদেশের চট্টগ্রামে দীর্ঘ ১৯ ঘন্টার অভিযান শেষে এক মহিলা সহ ৪ জঙ্গির দেহ উদ্ধার করল নিরাপত্তা বাহিনী| রাত থেকে পণবন্দি হয়ে থাকা ২০ জনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে| অভিযানে আহত হয়েছেন স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিক্স বাহিনীর দুই সদস্য এবং ফায়ার সার্ভিসের দু’জন| পুলিশের আইজি এ কে এম শহিদুল হক জানিয়েছেন, ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ অভিযানে এক মহিলা সহ ৪ জঙ্গি খতম হয়েছে| নিহতদের মধ্যে এক জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের এডিসি ছানোয়ার হোসেন|
চট্টগ্রামের সীতাকুন্ডের দোতলা বাড়ি ছায়ানীড়ে মোট ৮টি ফ্ল্যাট রয়েছে| জঙ্গি আস্তানার খবর পেয়ে ৱুধবার বিকেলে বাড়িটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| আচমকাই ভিতর থেকে গুলি চালাতে থাকে সন্দেহভাজন জঙ্গিরা| পণবন্দি করে রাখা হয় বেশ কয়েকজনকে| রাতে অবশ্য ভিতরে ঢোকার চেষ্টা করেনি নিরাপত্তা বাহিনী| বৃহস্পতিবার ভোর থেকে আবার অভিযান শুরু হয়| পুলিশ বাইরে থেকে গুলিবর্ষণ শুরু করলে, ভিতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ হয়| পুলিশের অনুমান, বিস্ফোরণেই এক মহিলা সহ ৪ জঙ্গির মৃতু্য হয়েছে| নিহত ৪ জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি| তবে, তারা নব্য জেএমএমবি-র সদস্য বলে মনে করা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top