News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে বড় ধাক্কা খেল কংগ্রেস, পরাজিত হলেন হরিশ রাওয়াত
Image

উত্তরাখণ্ডে বড় ধাক্কা খেল কংগ্রেস, পরাজিত হলেন হরিশ রাওয়াত

দেহরাদুন, ১১ মার্চ (হি.স.): গেরুয়া ঝড়ে উত্তরাখণ্ডেও টালমাটাল কংগ্রেস| পাহাড় ঘেরা এই রাজ্যে কংগ্রেসের সবচেয়ে বড় ধাক্কা হল, মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের পরাজয়| উত্তরাখণ্ডের দুটি আসন থেকে নির্বাচনে লড়েছিলেন হরিশ রাওয়াত| কিন্তু, গ্রামীণ হরিদ্বার ও কিচ্চা দুটি আসনেই পরাজিত হয়েছেন তিনি| হরিশ রাওয়াত-ই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি দু’টি আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়েছেন| আবার হারলেনও|
উল্লেখ্য, ২০১২ সালের বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডে বিজেপির থেকে মাত্র ১টি আসন বেশি পেয়েছিল কংগ্রেস| বিজেপি পেয়েছিল ৩১ ও কংগ্রেস জয়ী হয়েছিল ৩২টি আসনে| ৩ বিজেপি সদস্যের সাহায্যে সেবার উত্তরাখণ্ডে সরকার গড়ে কংগ্রেস| ২০১৭ সালে ছবিটা পুরোপুর বদলে গেল| মোদী ম্যাজিকে ম্লান হয়ে গেল কংগ্রেস|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top