News Flash

  • Home
  • দেশ
  • মোদীকে কটাক্ষ যাদবপুরের সিপিএম প্রার্থীর
Image

মোদীকে কটাক্ষ যাদবপুরের সিপিএম প্রার্থীর

কলকাতা, ১১ মে্, (হি.স.): কেন্দ্রে মোদী সরকারের পতন আসন্ন বলেও দাবি করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

আদানি-আম্বানির প্রসঙ্গ টেনে কংগ্রেসকে একটি জনসভা থেকে আক্রমণ করেছেন মোদী। বিরোধীরা দুই ব্যবসায়িক গোষ্ঠীকে মোদীর ঘনিষ্ঠ বলে আক্রমণ করে এসেছে দীর্ঘদিন। তাঁদের নাম মোদীর মুখে উঠে আসায় ফের সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে মোদীকে কটাক্ষ করলেন সিপিএম প্রার্থী।

শনিবার বারুইপুর এলাকায় প্রচার করেন সৃজন। বারুপুরের পিয়ালি রেল স্টেশন থেকে শুরু করে স্থানীয় বাজার এলাকায় জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। ইতিমধ্যে গোটা দেশে তিনটি দফায় ভোটদান পর্ব মিটেছে। সৃজনের দাবি, তৃতীয় দফার পর বিজেপি টের পাচ্ছে, তাঁদের সরকারে ফিরে আসাটা কঠিন হয়ে যাচ্ছে। সেই কারণে তাঁদের প্রচার কৌশল বদলে যাচ্ছে বলে দাবি তাঁর।

সৃজন বলেন, ‘একেক দফা ভোট হচ্ছে, আর বিজেপির চাপ বাড়ছে। মোদী গ্যারান্টি দিয়ে প্রচার শুরু করেছিলেন। এখন আবার হিন্দু মুসলমানে নেমে এসেছেন। আম্বানি-আদানিকেও ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। এটা থেকে পরিষ্কার নির্বাচনে বিজেপি হারছে। কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে চলেছে।’

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top