News Flash

Image

ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে হঠাৎ রচনা

হুগলি, ১১ মে (হি.স.) : হুগলি লোকসভা কেন্দ্রে খেলা ঘোরাতে প্রচারে কোনও খামতি রাখছেন না তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পথযাত্রা, সভা ছাড়াও এবার ট্রেনের যাত্রীদের সঙ্গে আলাপচারিতায় দেখা গেল দিদি নম্বর ওয়ানকে।

লোকাল ট্রেনে যাত্রা করার সেরকম সুযোগ হয়ে ওঠে না, প্রচারে গিয়ে রচনার অকপট স্বীকারোক্তি, ‘কতদিন পর ট্রেনের টিকিট দেখলাম।’ শনিবার সাত সকালে ব্যান্ডেল স্টেশনে প্রচার সারলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

টিকিট কেটে লোকাল ট্রেনে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের। আজ সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া গামী লোকাল ট্রেনে ওঠেন হুগলিরতৃণমূলপ্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে।

রচনা হাতে টিকিট নিয়ে বলেন, ‘কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে।’

ব্যান্ডেল থেকে হুগলি চুঁচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে কথা বলেন পরিচিত হন। রচনা জানান, তিনি রোড শো করছেন বিভিন্ন জায়গায় সেখানে হয়ত হুগলির ভোটার যাঁরা চাকরি করেন, কলকাতায় যান তাঁরা থাকতে পারেন না। তাই তাঁদের সঙ্গে দেখা করতেই ট্রেনে স্টেশনে জনসংযোগ-এর আয়োজন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top