News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৮৪ টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান স্থানান্তরের প্রক্রিয়া চলছে, গ্রামের পরিবেশ কলুষিত হবে, সরব হলেন জনগণ, ডিএম-কে ডেপুটেশন
Image

রাজ্যের ৮৪ টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান স্থানান্তরের প্রক্রিয়া চলছে, গ্রামের পরিবেশ কলুষিত হবে, সরব হলেন জনগণ, ডিএম-কে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ মার্চ৷৷ বিলেতী মদের দোকান স্থানান্তরকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ এলাকাবাসী কোন ভাবেই বিলেতী মদের দোকান গ্রামে খুলতে দিতে রাজী নন৷ এনিয়ে সরব হলেন গ্রামবাসীরাই৷ শনিবার সাত সকালে বিশালগড়স্থিত রঘুনাথপুর এলাকার জনগণ ও বুদ্ধিজীবী মহল বিশ্রামগঞ্জস্থিত জেলা শাসকের অফিসে জেলা শাসক প্রদীপ চক্রবর্তীকে ডেপুটেশন প্রদান করেন৷ ২৫ জনের একটি প্রতিনিধি দল এই ডেপুটেশন দিয়েছেন৷

বিশালগড়ের বর্তমান বিতেলী মদের দোকান স্থানান্তর করে রঘুনাথপুর গ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করেন দোকান মালিক৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে৷ কারণ একটাই এমনিতেই যুবসমাজ নেশার অন্ধকারে চলে যাচ্ছে, তার উপর গ্রামের মধ্যে বিলেতী মদের দোকান নিয়ে বসানো হচ্ছে৷ তাতে যুব সমাজ ও পরিবেশ নষ্ট হবে বলে মনে করেন সাধারণ মানুষ৷ যাতে ঐ এলাকায় বিলেতী মদের দোকান বসানো হয় সেজন্য বিশ্রামগঞ্জের জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে৷ জেলা শাসক আশ্বাস দিয়েছেন এই বিষয়ে নজর দেওয়া হবে৷

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্য প্রশাসন জাতীয় সড়কের পাশ থেকে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে কঠোর হয়েছে৷ রাজ্যের আট জেলার জেলা শাসককে এমর্মে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷ যদি কোন দোকান মালিক নির্দেশ অমান্য করেন তাহলে তার দোকানের লাইসেন্স বাতিল করার উদ্যোগ নিতেও জেলা শাসকদের বলা হয়েছে৷

সংবাদে প্রকাশ, রাজ্যে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বিলেতী মদের দোকান রয়েছে ৯৭টি৷ সেই সঙ্গে ৩৭ টি দেশী মদের লাইসেন্সপ্রাপ্ত দোকান রয়েছে৷ কর ও আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলির মধ্যে ৮৪টি মদের দোকান রয়েছে যেগুলি জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে পড়ে৷ জেলা শাসকদের বলা হয়েছে, ঐসব লাইসেন্স প্রাপ্ত মদের দোকনগুলিকে অমর্মে অবগত করতে যাতে অবিলম্বে এইসব মদের দোকান ৫০০ মিটার দূরত্বের উপাড়ে সরিয়ে নিয়ে যায়৷ সুপ্রিম কোর্ট গত ১৫ ডিসেম্বর নির্দেশ জারি করেছিল যে দেশের কোন জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে যাকে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান না থাকে৷ ৩১ মার্চ, ২০১৭ এর মধ্যে ঐসব মদের দোকান, আউটলেট এবং বারগুলিকে অন্যত্র সরিয়ে নিতেও সুপ্রিম কোর্ট নির্দেশিকায় বলেছে৷ এদিকে, যেসব মদের দোকান জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে পড়ছে সেগুলির মালিকরা রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশিকায়৷ এমনও কিছু স্থানে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান রয়েছে যেগুলিকে জাতীয় সড়ক থেকে ৫০০ মিটার দূরত্বে নিয়ে গেলে তাদের ব্যবসায় মন্দা হবে৷ তাতে রাজ্য সরকারেরও রাজস্ব কম হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top