News Flash

  • Home
  • Uncategorized
  • বৈমাত্রেয় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা, পালাবার পথে প্রেমিক সহ আটক বোন
Image

বৈমাত্রেয় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা, পালাবার পথে প্রেমিক সহ আটক বোন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ অবশেষে শেষ রক্ষা করতে পারল না প্রেমিকযুগল৷ পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে তাদের উত্তমমধ্যম খেতে হয়েছে৷ শুধু তাই নয়, তাদের পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে৷ এই ঘটনার নেপথ্যে একটি ন্যাক্কারজনক কাহিনী রয়েছে৷ প্রেমিকের সাথে সম্পর্ক গোপন করতে গিয়ে নিজের সৎ ভাইয়ের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ থানায় জানিয়েছিল তার বোন৷

ঘটনার বিবরণে প্রকাশ দক্ষিণ চন্দ্রপুর এলাকার রাকেশ মিয়ার সাথে ঐ এলাকারই হানিফ মিয়ার সৎ বোনের দীর্ঘদিন ধরেই প্রণয়ের সম্পর্ক চলছিল৷ রাকেশ মিয়া বিবাহিত হওয়া সত্ত্বেও হানিফ মিয়ার সৎ বোনের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিল৷ কয়েকদিন আগেও প্রেমিক যুুগল বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ কিন্তু ব্যর্থ হওয়ায় প্রতিহিংসাবশত সৎ ভাই হানিফ মিয়ার বিরুদ্ধে তার সৎবোন থানায় ধর্ষণের মামলা দায়ের করেছিল৷ এই ঘটনায় এলাকাবাসী থানায় বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছিলেন৷

বৃহস্পতিবার রাকেশ মিয়া ও হানিফ মিয়ার বোন পালিয়ে যাওয়ার সময় চন্দ্রপুর বাঁধের কাছে এলাকাবাসীর চোখে ধরা পড়ে যান৷ এলাকাবাসী তাদের আটক করে উত্তম মধ্যম দেন এবং পূর্ব মহিলা থানায় খবর পাঠান৷ পূর্ব মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ জানা গেছে, প্রেমিক যুগল এখন থানার লকআপে রয়েছে৷ থানা সূত্রে খবর, রাতে রাকেশ মিয়াকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ কারণ, এলাকাবাসীর হাতে মার খেয়ে আহত হয়েছে রাকেশ মিয়া৷ তবে তাকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top