যোধপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের যোধপুর-জয়পুর সড়কের বিলারা এলাকায় প্রাইভেট গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের মোট ৬ জন সদস্য| মৃতদের মধ্যে রয়েছেন ২৩ বছরের এক যুবতীও| আগামী মাসেই তঁার বিয়ে হওয়ার কথা ছিল| তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনাটি| পুলিশ জানিয়েছে, শনিবার সকালে দু’টি গাড়িতে করে নাগৌর জেলা থেকে যোধপুর যাচ্ছিলেন ওই পরিবারের সদস্যরা| যোধপুর-জয়পুর সড়কের বিলারা এলাকায় ভাভি গ্রামের কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ির| ঘটনাস্থলেই মৃতু্য হয় ২ জনের| পরে হাসপাতালে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান আরও ৪ জন|
দুর্ঘটনায় মৃতদের নাম হল, সারদা (২৩), অন্নু (৩৫), পাপ্পু দেবী (৩৫), গীতা (৩৫), চুকা দেবী (৪০) এবং মোহন রাম (৪০)| আগামী মাসেই বিয়ে হওয়ার কথা ছিল সারদা-র| এদিন সকালে বিয়ের কেনাকাটার জন্য যোধপুরে আসছিল ওই পরিবারের সদস্যরা| পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা|
যোধপুর-জয়পুর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৬
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















