News Flash

  • Home
  • Uncategorized
  • গণধর্না ও রাজ্য কনভেনশনের ডাক দিয়েছে কর্মচারী ফেডারেশন
Image

গণধর্না ও রাজ্য কনভেনশনের ডাক দিয়েছে কর্মচারী ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ আগামী এপ্রিল ও জুলাই মাসে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন গণধর্না

রবিবার আগরতলায় ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ নিজস্ব ছবি৷

সংগঠিত করা ও রাজ্য কনভেনশনের ডাক দিয়েছে৷ এবিষয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক সমর রায় জানিয়েছেন, সংগঠনের উচ্চ পর্যায়ের কমিটি আজ এক বৈঠক করেছে৷ এই বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন চালু করা সহ বিভিন্ন দাবির ভিত্তিতে আলোচনা হয়েছে৷ আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৩ এপ্রিল ৫ ঘন্টার গণবস্থান পালন এবং ১৫ ও ১৬ জুলাই কনভেনশনের আয়োজন করা হবে৷ তিনি জানান, রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীরা দীর্ঘ বঞ্চনার শিকার৷ কেন্দ্রের অনুযায়ী সপ্তম বেতন  কমিশন চালু করছে না৷ ফলে, আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে ফেডারেশন৷ তিনি জানান, গণধর্না এবং কনভেনশনকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আগামী ৩০ জুনের মধ্যে ফেডারেশনের সকল রাজ্য ও মহকুমাভিত্তিক সংগঠনের কমিটি পুনর্গঠিত হবে৷ আসন্ন কনভেনশন উপলক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে৷ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব স্বপন সাহা৷ এদিন তিনি আরো জানিয়েছেন, ফেডারেশনের যেসকল সদস্য সংগঠন বিরোধী সহ বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির চেয়ারম্যানের উপর পুরো দায়িত্ব দেওয়া হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top