News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে বিজেপি কর্মী খুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

কেরলে বিজেপি কর্মী খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

ত্রিশূর (কেরল), ১৩ ফেব্রুয়ারি (হি.স.): কেরলের ত্রিশূর জেলায় কুপিয়ে খুন করা হল এক বিজেপি কর্মীকে| নিহত বিজেপি কর্মীর নাম হল নির্মল (২০)| তিনি নেট্টিসারির বাসিন্দা| এই ঘটনায় অভিযোগের তির শাসক দল সিপিএম-এর দিকে| রবিবার রাতে মুক্কাতটুকরাতে কোক্কুলাঙ্গারা মন্দিরে ‘পুরাম’ উত্সবের সময় গন্ডগোলের সূত্রপাত| বিজেপির অভিযোগ, সংঘর্ষ চলাকালীন কুপিয়ে খুন করা হয় বিজেপি কর্মী নির্মলকে| রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন| সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন মিঠুন নামে আরও একজন বিজেপি কর্মী| তিনি হাসপাতালে চিকিত্সাধীন|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অন্তত সাত জন সংঘর্ষের ঘটনায় জড়িত| বিজেপির অভিযোগ, তাদের মধ্যে কয়েকজন মার্কসবাদী পার্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top