News Flash

  • Home
  • Uncategorized
  • তিন উপজাতি রমণীর ইজ্জত লুন্ঠিত, মামলায় লঘু ধারা প্রয়োগ, ক্ষোভ
Image

তিন উপজাতি রমণীর ইজ্জত লুন্ঠিত, মামলায় লঘু ধারা প্রয়োগ, ক্ষোভ

rapeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ ফের নারীর ইজ্জতে হাত দিল দুসৃকতীরা৷ শাসক দলের ছত্রছায়ায় লালিত পালিত ঐ দুসৃকতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও পুলিশ গড়িমসি করছে৷ অভিযোগ উঠেছে পুলিশের উপর চাপ দেওয়া হচ্ছে শাসক দলের তরফ থেকে যাতে ঐ ইজ্জতলুন্ঠনকারীদের্ বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করা হয়৷ এই ঘটনায় গোটা অম্পি এলাকায় রাতীমতো চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে৷ এদিকে, অম্পি থানার সাথে যোগাযোগ করা হলে পুলিশ ঘটনার ব্যাপারে মুখ খুলতে নারাজ৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় অম্পি থানার রাঙ্গিয়াবাড়ি এলাকার সাতজন উপজাতি রমণী বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ অপেক্ষাকৃত অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছতেই সাত আটজন যুবক তাদের পথ আগলে দাঁড়ায়৷ জোর করে তাদের মুখে চাপা দিয়ে টেনে হেচড়ে পাশ্ববর্তী একটি সুকল ঘরে নিয়ে যায়৷ সেখানে দশ বারোজন যুবক তিন রমণীকে আটকে রাখে৷ জানা গিয়েছে, তাদের গণধর্ষণ করা হয়েছে৷ যদিও অম্পি থানার পুলিশ গণধর্ষণের কোন ধারা মামলায় উল্লেখ করেনি৷ অম্পি থানায় দায়ের করা মামলার নম্বর ০১/২০১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৩৪১/৩৪৪/৮ আইপিসি মূলে৷ যে ধারাগুলি প্রয়োগ করা হয়েছে তার ব্যাখ্যায় জানা গিয়েছে ঐ তিন রমণীকে উদ্ধার বলপূর্বক তুলে নিয়ে আটকে রেখেছে৷

এদিকে, ঐ তিন রমণীকে তুলে নিয়ে গেলেও বাকি চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়নি৷ তারা তাদের ইজ্জত বাঁচাতে সফল হয়েছেন৷ তারা বাড়িতে গোটা ঘটনা পরিবারের লোকজনকে জানায়৷ পরে এলাকাবাসী ও পুলিশ ঐ সুকল ঘর থেকে তিন রমণীকে উদ্ধার করেছে৷ জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দুসৃকতীদের আটক করেনি৷ উদ্ধার করা রমণীদের পুলিশ ডাক্তারী পরীক্ষা করিছে৷ বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷

অন্যদিকে, গণধর্ষণের ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করছে পুলিশ৷ স্থানীয় জনগণের অভিযোগ দুসৃকতীরা প্রত্যেকেই শাসক দলের ক্যাডার৷ তাই তাদের বিরুদ্ধে লঘু ধারা প্রয়োগ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা গিয়েছে, ইতিমধ্যে শাসক দলের কয়েকজন নেতা পুলিশের উপর চাপ সৃষ্ট করেছে৷ প্রসঙ্গত, রাজ্যে ক্রমাগত নারী সংক্রান্ত অপরাধের ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে৷ তাতে উদ্বিগ্ণ সমস্ত অংশের জনগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top