News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ২
Image

উদয়পুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ২

fire2উদয়পুর, ২৪ জানুয়ারি (হি.স.): রাজস্থানের উদয়পুর জেলায় রাসায়নিক কারখানায় আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হল ২ জনের| অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন| তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেলে সুখের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত রায়াসনিক কারখানায় আগুন লাগে| বেশিরভাগ শ্রমিক কারখানার ভিতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও, আটকে পড়েন বেশ কয়েকজন| আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যার পরে|
সুখের থানার এসএইচও মাঙ্গিলাল বলেছেন, রাসায়নিক কারখানায় আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে ২ জনের মৃতু্য হয়েছে| মৃতদের নাম হল, শান্তিলাল (৩০) এবং রাজেশ| গুরুতর জখম অবস্থায় জেলা হাসপাতালে চিকিত্সাধীন ৪ জন| তাঁদের নাম হল, প্রফুল রাওয়াল (২৫), মনোহর গামেতি (২০), কালিচরণ সাইনি (১৮) এবং মহেশ (৪৫)|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top