News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি, সিবিআই কোর্টের তলব ডিজিপিকে
Image

আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি, সিবিআই কোর্টের তলব ডিজিপিকে

court-hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি এই মামলায় রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজকে হায়দ্রাবাদে সিবিআই কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ১৬ জানুয়ারি তাঁকে সিবিআই কোর্টে হাজিরা দিতে হবে৷ এদিকে, গত ১১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই একই মামলায় ডেকে পাঠানো হয়েছিল৷ সূত্রের খবর, গত ৯ জানুয়ারি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়ে তিনি রাজ্য ছেড়েছেন৷ ফলে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তলব এড়িয়ে গেছেন৷ সূত্রের খবর, আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ইন্দো-তিববত বর্ডার ফোর্সের ডিজি ঐ অভিযোগের তদন্ত করছেন৷ এবিষয়েই স্বরাষ্ট্রমন্ত্রকে তাঁকে বক্তব্য জানানোর জন্য তলব করা হয়েছিল৷ কিন্তু আগাম খবর পেয়ে তিনি সেখানে যাওয়া এড়িয়ে গেছেন বলে সূত্রের দাবি৷
এদিকে, আয়ের সঙ্গতিহীন সম্পত্তি মামলায় সিবিআই চার্জশিট জমা দিয়েছে৷ আগামী ১৬ জানুয়ারি হায়দ্রাবাদে সিবিআই কোর্টে হাজিরা দিতে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে৷ কিন্তু এক্ষেত্রেও তিনি আগাম খবর পেয়ে যান৷ সূত্রের ধারণা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সিবিআই কোর্টে হাজিরা এড়ানোর উদ্দেশ্যেই হয়ত তিনি গত ৯ জানুয়ারি শারীরিক অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে রাজ্যের বাইরে চলে গেছেন৷
উল্লেখ্য, ২০০৭ সালে রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজের বিরুদ্ধে আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তির মামলা হয়েছিল৷ এই মামলার সিবিআই তদন্ত করেছে৷ ইতিমধ্যে সিবিআই আদালতে এই মামলায় চার্জশিটও জমা দিয়েছে৷ রাজ্যের পুলিশ মহলে গুঞ্জন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এড়িয়ে গেলেও সিবিআই কোর্টে তিনি হাজিরা দেন কিনা তা এখনই বোঝা যাচ্ছে না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top