News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে গাড়ির শোরুম ও রাবার ফ্যাক্টরিতে আগুন
Image

পৃথক স্থানে গাড়ির শোরুম ও রাবার ফ্যাক্টরিতে আগুন

fire2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ শনিবার সন্ধ্যা নাগাদ কাশিপুরে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি গাড়ির শোরুমে হঠাৎ আগুন লাগে৷ তাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আগুন লাগার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে যান৷ তাদের প্রচেষ্টায় আগুন আয়ত্বে আসে৷ এরই মধ্যে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা৷ জানা গিয়েছে, পান্না হুন্ডাই নামে ঐ শোরুমে আগুন নেভানোর মত তেমন কোন পরিকাঠামো ছিল না৷ সে কারণে আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে৷ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ এইসব বিষয়ে প্রশাসনের নজরদারীর অভাব রয়েছে বলে অভিযোগ৷
এদিকে দক্ষিণ জেলার বিলোনীয়ায় বনকর এলাকায় একটি রাবার প্রসেসিং সেন্টারের গোদামে আগুন লাগে৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে৷ সেখানকার কর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গোদামে দুই লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়৷ আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি৷ তবে প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ডের সূত্রপাত৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top