News Flash

Image

মহাজোটে বড় ধাক্কা

CONG BJP TRINAMUL AAPনোট বাতিল ইস্যু নিয়া আন্দোলনে মহাজোট গঠনের পরিকল্পনা বাস্তবায়িত না হইলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে কিছুটা হইলেও রেখাপাত করিতে পারিয়াছেন৷ নোট বাতিলের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হইতে রাজি হয় নাই সিপিএম, কংগ্রেস সহ আরও কয়েকটি দল৷ মমতা নিজে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ফোনও করিয়াছিলেন৷ ইয়েচুরী বৈঠকেও হাজির ছিলেন৷ কিন্তু রাষ্ট্রপতির দ্বারস্থ হইলেন না৷ তবু নোট ইস্যুতে মমতার বড় সাফল্য হইতেছে এন ডি এ তে ভাঙন ধরানো৷ মহাজোট না হইলেও ইহাই বা কম কিসের৷ বিজেপির নেতৃত্বাধীন এন ডি এ সরকারের শরিক শিবসেনা ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তালে তাল মিলাইয়া রাষ্ট্রপতি ভবনে হাজির হইয়াছেন৷ তবে, মমতার রাষ্ট্রপতি ভবন অভিযানকে কোনও কোনও মহল ফ্লপ আখ্যা দিয়াছেন৷ নোট বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখার দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার প্রস্তাব নিয়া বিরোধীদের মধ্যে মতান্তর ছিল৷ আর সেই মতান্তরের মধ্যেই সংসদ ভবন হইতে রাষ্ট্রপতি ভবনের পদযাত্রায় আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা ছাড়া তেমন কোনও বড় দলই যোগ দিল না৷ মমতা বড় দলকে টানিতে না পারিলেও মোদি সরকারের অস্বস্তি বাড়াইয়া দিয়াছেন শিবসেনাকে তাঁহার কর্মসূচিতে সামিল করিয়া৷
মমতা নোট বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখিবার যে দাবি রাখিয়াছেন সে বিষয়ে রাষ্ট্রপতির কতখানি করণীয় থাকিতে পারে৷ তিনি কেন্দ্রীয় সরকারকে নতুন করিয়া ভাবিয়া দেখিতে বলিতে পারেন৷ রাষ্ট্রপতি ইহার বেশি কি করিতে পারেন? ইতিমধ্যেই নোট বাতিলের সিদ্ধান্ত কার্য্যকরী হইয়া গিয়াছে৷ দেশ জুড়িয়া জনসাধারণ চরম দুর্ভোগও পোহাইতেছেন৷ এই ঘটনায় অন্তত ত্রিশ জনের মৃত্যুর অভিযোগও উঠিয়াছে৷ যদি তাহা সত্যি হয় তাহা হইলে ইহা বড়ই মর্মান্তিক৷ সংসদে গুরুতর অভিযোগ উঠিয়াছে যে ৮ নভেম্বরের সিদ্ধান্তের আগে বিজেপি কোটি কোটি টাকা ব্যাঙ্কে সরাইয়া নিয়াছে৷ যদি এই অভিযোগ সত্যি হয় তাহা হইলে নোট বাতিলের সরকারের গৃহীত সিদ্ধান্তের স্বচ্ছতাই প্রশ্ণ চিহ্ণের সামনে দাঁড়াইয়া যাইবে৷ লোকসভাতেই অভিযোগ উঠিয়াছে, নির্বাচনের সময় বিজেপি তেইশ হাজার / চবিবশ হাজার কোটি টাকা পাইয়াছিল৷ এই হিসাব ইন্টারন্যাশনাল মানি ওয়াচ গ্রুপের৷ এইসব নানা অভিযোগ সম্পর্কে বিজেপির পক্ষে স্পষ্টীকরণ দেওয়ার প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করিতে পারিবে না৷
একথা আজ অস্বীকারের বোধ হয় সুযোগ নাই যে, বিভিন্ন দলের হিসাব বহির্ভূত টাকা আছে৷ টাকা ছাড়া দল চলে না৷ আর এই টাকা কাহারা দেয়, কিভাবে আসে তাহাও সাধারণ মানুষের খুব অজানা নহে৷ আজ কালো টাকার বিরুদ্ধে যে তৎপরতায় চলিতেছে সেখানে সাধারণ মানুষের সমর্থন আছে৷ সাধারণ গরীব মানুষ ভাল করিয়াই জানেন কালো টাকা কিভাবে দেশের অর্থনীতিকে প্রভাবিত করিতেছে৷ জিনিসপত্রের দাম বৃদ্ধি ইত্যাদির পিছনে অন্যতম কারণ কালো টাকা৷ বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপকে আম জনতা স্বাগত জানাইয়াছেন৷ আর স্বাগত জানাইয়াছেন বলিয়াই দুঃখ কষ্ট যন্ত্রণা মানিয়া নিতেছেন৷ রাজনীতি ওয়ালারা রাজনীতির স্বার্থকেই বড় করিয়া দেখেন৷ মমতাও সেখানে ব্যতিক্রমী হইবেন কিভাবে৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলে যদি কোনও ছল চাতুরি না থাকে তাহলে হইলে দেশবাসী স্বাগত জানাইবেই৷ দেশবাসী চায় কালো টাকার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top