News Flash

  • Home
  • Uncategorized
  • হত্যা কান্ডগুলির মহড়া দিয়ে রহস্য উন্মোচন করল দুই সিরিয়াল কিলার
Image

হত্যা কান্ডগুলির মহড়া দিয়ে রহস্য উন্মোচন করল দুই সিরিয়াল কিলার

muder photoনিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ৫ নভেম্বর৷৷  মোহনপুর মহকুমার ক্রমাগত খুন কান্ডের সম্পূর্ণ রহস্য উন্মোচন করল রাজ্য পুলিশ৷ লেফুঙ্গা থানা, এয়ারপোর্ট থানা এবং সিধাই থানা এলাকায় এখন পর্যন্ত পাঁচটি খুনের ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত জীবন মন্ডল ও শুখরঞ্জন বিশ্বাস৷ শনিবার শুখরঞ্জন ও জীবন বামুটিয়ার কালী বাজার সংলগ্ণ স্লুইচ গেইট এলাকায় পুলিশকে মহড়ার মাধ্যমে খুনের ঘটনাগুলি দেখিয়েছে৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার এসপি অভিজিৎ  সপ্তর্ষি, অতিরিক্ত এসপি শর্মিষ্ঠা চক্রবর্তী ও অন্যান্যরা৷ পশ্চিম জেলার এসপি অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন জীবন মন্ডল ও শুখরঞ্জন বিশ্বাস মূলত অপ্রাকৃতিক যৌন সম্পর্ক করতেই মানসিক ভারসাম্যহিন এবং বৃদ্ধদের ধরে আনত৷ তাঁদের সঙ্গে নিজেদের মনবাসনা পূরন করে নিজেদের পরিচয় গোপন রাখতেই তাঁদের মেরে ফেলত৷ ২০১১ সাল থেকে শুরু হয়েছিল এই ঘটনা৷ যা তথ্য প্রমান সহ এবং অভিযুক্তদের বক্তব্যে পাঁচটি ঘটনার রহস্য উন্মোচন হয়েছে৷ যদিও প্রকৃত অর্থে সিধাই, লেফুঙ্গা এবং এয়ারর্র্পেট থানা মিলিয়ে মোট ঘটনা রয়েছে ৯টি৷ যদি পুলিশ পাঁচটি ঘটনার রহস্য উন্মোচন করতে পারে তাহলে নাকি চারটি খুন কারা করেছে সে বিষয়টাই এখন লাখ টাকার প্রশ্ণ৷ কারন ঐ চারটি খুনের ঘটনাও প্রায় একই রকম ছিল৷ পুলিশ সুপার জানিয়েছে এই হত্যাকান্ডের তদন্তে সিধাই থানা, লেফুঙ্গা থানা এবং এয়ারপোর্ট থানা অতিরিক্ত পুলিশ সুপারের তত্তাবধানে তদন্ত করেছে৷ যার ফলেই এই সাফল্য এসেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top