News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি
Image

দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : কালীপুজোর পর আজ দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি । চলছে আলোর উৎসব। কেউ বাদ নেই সে উৎসবে, সেলেব্রিটি থেকে নেতা মন্ত্রী কিম্বা আম জনতা। আজ রোশনাইয়ে ভরপূর পথ ঘাট, বাড়ি। রবিবার দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ।
মন কি বাত অনুষ্ঠানে আজ সারাদেশের মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা এসেছে রাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্ট থেকেও। মোদী এবারের দীপাবলির বিশেষ শুভেচ্ছা দিয়েছেন দেশের সীমান্তরক্ষার কাজে নিযুক্ত হাজার হাজার জওয়ানদের জন্য।
তবে এই উৎসবের দিনই খুব একটা শান্তিতে নেই কলকাতা। সকাল থেকেই মাঝে মাঝে আকাশে জমা হচ্ছে মেঘ, কয়েকফোঁটা ঝরছেও আকাশ থেকে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্নাবর্ত। তাই বৃষ্টির আশঙ্কা থাকছে আজ ও কাল। যেটুকু সময় বৃষ্টি নেই, সেটুকুকেই উৎসবের শেষ বেলায় উপভোগ করে নিতে চাইছে বাঙালি।
তবে এত আনন্দের মধ্যেও কিন্তু রয়েছে অন্য আশঙ্কা। কেন্দ্রের ভূবিজ্ঞান দফতরের পক্ষে জানানো হয়েছে, গতবছরের তুলনায় বাতাসে এই বছর দূষণের পরিমান বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বলা হযেছে, দেশ জুড়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সের পারদ দেওয়ালির দিন পৌঁছে যাবে ৪৩২–এ, পরের দিন সেটা পৌঁছবে ৪৭২–এ। সাধারণত ৩০০–৪০০ মধ্যে পারদ থাকা মানেই বাতাস খুবই দূষিত

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top