News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পর্ককে মজৱুত করার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাংলায় টু্যইট প্রধানমন্ত্রীর
Image

সম্পর্ককে মজৱুত করার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাংলায় টু্যইট প্রধানমন্ত্রীর

 নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : ভারত ও বাংলাদেশের সম্পর্ককে মজৱুত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে| বাংলা ভাষায় টু্যইট করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

 রবিবার দুপুরে শেখ হাসিনা ব্রিকস সামিটে যোগ দিতে গোয়ায় পৌঁছান| এরপরই মোদী ওই টু্যইট করেন| সেখানে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত| ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজৱুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই| আরও একটি টু্যইটে ইংরেজিতেও একই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী|

 শনিবার গোয়ায় শুরু হয়েছে অষ্টম ব্রিকস সম্মেলন| সেখানে অংশ নিচ্ছেন এই জোটের সদস্য দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট জি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমের, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আর বিসমটেকভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চানওচা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, মালদিভের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ও মায়ানমারের বিদেশমন্ত্রী অং সান সু চি ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে অংশ নিয়েছেন| রবিবার রাতে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষিক বৈঠক হবে বলে জানা গিয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top