News Flash

  • Home
  • Uncategorized
  • হাওয়াইবাড়িতে যান দূর্ঘটনায় নিহত ব্যবসায়ী
Image

হাওয়াইবাড়িতে যান দূর্ঘটনায় নিহত ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, তেলিায়মুড়া, ৭ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া আসাম আগরতলা জাতীয় সড়কে আবারও যান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় road acccident copyমৃত্যু এক ক্ষুদ্র ব্যবসায়ীর৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের পশ্চিমহাওয়াই বাড়ি এলাকায়৷ মৃত ব্যক্তির নাম জনার্ধন কর(৫৮)৷ দুর্ঘটনার পর এলাকাবাসী গাড়িটিকে আটক করে পুলিশে দিয়ে দেয়৷ চালক ধৃত৷
ঘটনার বিবরণে জানা যায়, ঐ এলাকার ফাস্টফুডের দোকান থেকে ব্যবসা সেরে বাড়ি আসার পথে আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসার পথে টিআর০২-জি-১৫৭৩ নম্বরের বোলেরু পিকআপ গাড়ি ঐ বৃদ্ধ লোকটিকে পিছনের দিক থেকে ধাক্কা দেয়৷ সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায় ব্যক্তিটি ৷ এলাকাবাসী অগ্ণিনির্বাপপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনী এসে ঐ ব্যক্তিকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ চালক শশাঙ্ক দাস বাড়ি কাঞ্চনপুর আটক করে৷ এলাকাবাসীর অভিযোগ একদিকে আসাম-আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা আর এই দুরবস্থার জন্যই প্রতিদিন ঘটে যাচ্ছে দুর্ঘটনা৷ আবার কিছু সংখ্যক চালক ও দায়িত্ব কান্ডজ্ঞানহীন ভাবে রাস্তায় গাড়ি চলাচল করে যার কারণেই দুর্ঘটনার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top