News Flash

  • Home
  • Uncategorized
  • সার্জিক্যাল স্ট্রাইকেও হল না শিক্ষা, ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান
Image

সার্জিক্যাল স্ট্রাইকেও হল না শিক্ষা, ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান

9MMPISTOL copyজম্মু, ৩০ সেপ্টেম্বর (হি.স.): সার্জিক্যাল স্ট্রাইকেও শিক্ষা পেল না নওয়াজ শরিফ সরকার| জম্মুর আখনুর সেক্টরে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান রেঞ্জার্স| মধ্যরাতে (শুক্রবার) নিয়ন্ত্রণ রেখার কাছে পাল্লানওয়ালা, চাপরিয়াল এবং সামনামে গুলি চালায় পাক সেনারা| ঘণ্টাখানেক ধরে চলে গুলিবর্ষণ| তবে, হতাহতের কোনও খবর নেই| চলতি মাসে এই নিয়ে পাঁচবার এবং গত ৩৬ ঘন্টার মধ্যে তিনবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান| জম্মুর ডেপুটি কমিশনার সিমরনদীপ সিং বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ফরোয়ার্ড পোস্ট থেকে আখনুর সেক্টরের বিভিন্ন স্থানে হাল্কা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়| রাত সাড়ে ১২টা নাগাদ গুলিবর্ষণ শুরু হয়| চলে রাত দেড়টা পর‌্যন্ত|’
বৃহস্পতিবারই মান্ধের সেক্টরের বালনোয়িতে গুলিবর্ষণ করেছিল পাক রেঞ্জার্স| দু’দিন আগে, ২৮ সেপ্টেম্বর পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা| তার আগে ৬ সেপ্টেম্বরও সেখানে হামলা চালায়| ২ সেপ্টেম্বর আখনুরেই হামলা চালিয়েছিল পাক রেঞ্জার্স| ৱুধবারের সার্জিক্যাল স্ট্রাইকের পর আখনুর সেক্টর খালি করে দেওয়া হয়েছে| বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top