News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আগরতলাথেকে উদয়পুর রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ
Image

আজ আগরতলাথেকে উদয়পুর রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ

BG Trackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ উদয়পুর পর্যন্ত রেল পৌঁছাতে রবিবার সেফটি কমিশনার সৈলেশ কুমার পাঠক সুরক্ষা পর্যবেক্ষণ করবেন৷ সকাল নয়টায় বাধারঘাট রেল স্টেশনে পুজা দিয়ে সুরক্ষা কমিশনার পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের পদস্থ আধিকারীকদের নিয়ে ছুটবেন উদয়পুরের দিকে৷ বিকেলে ১২৫ কিলোমিটার গতিতে যাত্রীবাহী একটি ইঞ্জিন উদয়পুর-আগরতলা পথে বাধারঘাট স্টেশনে এসে পৌঁছাবে৷ রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, সাতটি বগি নিয়ে সুরক্ষা পর্যবেক্ষণের জন্য এই রুটে ইঞ্জিনটি চালানো হবে৷ রেলওয়ে সূত্রে আরও খবর, ৪৪ কিমি পথ কোন জায়গায় না থেমে ২০-২৫ মিনিটের মধ্যে অতিক্রম করবে ইঞ্জিনটি৷
শনিবার দিল্লী থেকে এসে পৌঁছেছেন সেফটি কমিশনার সৈলেশ কুমার পাঠক৷ এদিকে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য প্রশাসনিক আধিকারীক এ এস গারোর, ডিভিশন্যাল মেনেজার প্রমোদ জৈন, মুখ্য বাস্তুকার বি এন ভাস্কর সহ পদস্থ আধিকারীকরাও ইতিমধ্যে আগরতলায় এসে পৌঁছেছেন৷ আগরতলায় এসে শ্রীপাঠক স্থানীয় রেলওয়ে আধিকারীকদের সাথে বৈঠক করেছেন৷ আশা করা যাচ্ছে রবিবার আগরতলা উদয়পুর রুটে সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন হলে সেফটি কমিশনারের ছাড়পত্র মিললে দিপাবলীর আগেই উদয়পুর পর্যন্ত ছুটবে যাত্রীবাহী রেল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top