News Flash

  • Home
  • Uncategorized
  • সীমানা নিয়ে বিবাদের জেরে মহিলা সহ তিনজন গুরুতর আহত প্রতিবেশীর হামলায়
Image

সীমানা নিয়ে বিবাদের জেরে মহিলা সহ তিনজন গুরুতর আহত প্রতিবেশীর হামলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৯ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্র নগরের সেনপাড়ায় সীমানা attackবিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মহিলা সহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতরা হলেন কমলকান্তি কর্মকার, তার স্ত্রী স্বপ্ণ দাসকর্মকার এবং মা পুতুল কর্মকার৷ জানা যায়, প্রতিবেশী রাকেশ দেবনাথ কমলকান্তি কর্মকারের বাড়ির বেড়া ভাঙচুর করার চেষ্টা করে৷ কমলকান্তি কর্মকারের স্ত্রী স্বপ্ণা দাসকর্মকার বাধা দিলে মহিলাকে মারধর এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ৷ পরিবারের অন্যান্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় রাকেশ দেবনাথ৷ এনিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এলাকা বাসীদের পরামর্শে কমলকান্তি কর্মকারের তরফে আগরতলা পূর্ব মহিলা থানায় রাকেশ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, রাকেশ দেবনাথ আকন্ঠ মদ্যপান করে এসেই এই ঘটনা সংগঠিত করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top