News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষার গেরুয়াকরণ নীতির সমালোচনা পর্যটনমন্ত্রীর
Image

কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষার গেরুয়াকরণ নীতির সমালোচনা পর্যটনমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ সেপ্ঢেম্বর৷৷ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পে খোয়াই জেলা ভিত্তিক বইমেলা ২০১৬’র সূচনা হল ratan-khowaiসোমবার৷ রাজ্যের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিকের হাত ধরে উদ্বোধন হল চার দিনব্যাপী বইমেলার৷ খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলাভিত্তিক বইমেলায় থাকছে মোট ২৭টি স্টল৷ খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন ভৌমিক ছাড়াও উপস্থিথ ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য, পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ শুক্লদাস প্রমুখ৷ ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কৃষ্ণধন দেববর্মা, খোয়াই দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের শিক্ষক তথা খোয়াই জেলা ভিত্তিক বইমেলার আহ্বায়ক প্রদীপ দাস প্রবীন শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ এছাড়া বিভিন্ন সুকল থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা ওনুষ্ঠানে সামিল হন৷
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলার প্রতিটি সুকলের ছাত্র-ছাত্রীর বইমেলার উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন মন্ত্রী রতন ভৌমিক৷ প্রত্যেক ছাত্র-ছাত্রী বই না কিনলেও যেন বইমেলায় সামিল হয়ে বই হাতে নিয়ে দেখতে পারে সেই সুযোগটুকু দেওয়ার জন্য জেলার সমস্ত সুকলের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী রতন ভৌমিক৷ এছাড়া তিনি কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষার গেরুয়াকরন নীতির তীব্র সমালোচনা করেন৷ বললেন, কল্পিত ইতিহাসকে ইতিহাস হিসাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিক্ষার সূচীতেও পরিবর্তন আনার চেষ্টা করছে৷ মন্ত্রী রতন ভৌমিক বলেন, যদি শান্তি-সম্প্রীতি না থাকে তবে সঠিক শিক্ষাও সম্ভব না৷ সেই সাথে জেলার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শিক্ষার গুনগতমান বৃদ্ধির জন্য প্রচেষ্ট হতে আহ্বান জানান৷
তবে তিনি গত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে খোয়াই জেলার সর্বনিম্ন প্রদর্শনের বিষয়টিকে প্রকাশ্যে না এনে জেলার সমস্তি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি বিদ্যালয়ে-বিদ্যালয়ে গুনগতমান বজায় রেখে শিক্ষার পরিবেশ তৈরী করারও আহ্বান জানান৷
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক৷ এরপর মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বইমেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন৷ উল্লেখ্য, ১৯শে সেপ্ঢেম্বর থেকে ২২ শে সেপ্ঢেম্বর পর্যন্ত চলবে খোয়াই জেলা ভিত্তিক বইমেলা৷ প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে চলবে বইমেলা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top