News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিশালগড়ে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বিশালগড়ে রবিবার বিকেলে স্থানীয়একটি কনফারেন্স হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির প্রাক্তন সভাপতি নিতাই চৌধুরী, তৃণমূল নেতা আবদুল মান্নান, পুরাথল রাজনগর পঞ্চায়েত প্রধান গৌতমমজুমদার এবং যুব নেতা উজ্জ্বল হোসেন সহ অন্যান্যরা৷ ১৬ বিশালগড় বিধানসভার ৫৫টি বুথের প্রায় ৫০ জন বুথ সভাপতি এবং বিএলওরা এই কর্মীসভায় অংশগ্রহণ করেন৷ রাজ্য নেতৃত্ব নিতাই চৌধুরী জানান, আগামী ২৩ শে সেপ্ঢেম্বর রাজধানীতে যুব তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েতকে কেন্দ্র করে এই কর্মীসভা আয়োজন করা হয়েছে৷ তিনি বলেন, সমাবেশে সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়   মানুষের হয়ে ভাষণ রাখেন৷ উক্ত সমাবেশে বিশালগড়ের সমস্ত যুবকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top