News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে সুকলছাত্রী সহ গুরুতর জখম আটজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে সুকলছাত্রী সহ গুরুতর জখম আটজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, তেলিয়ামুড়া, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বিশ্বকর্মা পুজোর রাতে ৬ জন বন্ধু মিলে তিনটি বাইক নিয়ে বাইক রাইডিং এর ত্রিমুখী সংঘর্ষে ৬ জনই আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ২জনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপর ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷
বিশ্বকর্মা পুজার রাতে বাইক নিয়ে আনন্দ করতে গিয়ে ৬ জন বন্ধু আহত হয়েছেন৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ৭৯ টিলা৷ রাতে ৬ বন্ধু ৩টি বাইক চেপে আনন্দে মাতোয়ারা হয়ে ছুটছিল৷ হঠাৎ বাইক তিনটির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়৷ তাতে প্রত্যেকেই জখম হন৷ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ ২জনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বিশ্বকর্মা পূজোর রাতে যান দুর্ঘটনায় আহত এক বাইক চালক৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনী এলাকায়৷ রাত প্রায় একটা নাগাদ৷ আহত বাইক চালকের নাম রঞ্জন দাস৷ বাড়ি তেলিয়ামুড়া থানার মহারাণীপুর এলাকায়৷ বর্তমানে আহত বাইক চালকের চিকিৎসা রাজধানীর জিবি হাসপাতালে চলছে৷
সংবাদে জানা গেছে, এদিন রঞ্জন দাস টিআর০১-জি-৭৬২১ নম্বরের বাইক চালিয়ে আগরতলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে৷ এদিন রাত আনুমানিক একটা নাগাদ অম্পি চৌমুহনী জাতীয় সড়কে আসামাত্রই পেছন দিক থেকে একটি বলেরো ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে প্রত্যক্ষদর্শীরা রঞ্জনকে রাস্তার পড়ে থাকতে দেখে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে, আহত রঞ্জন দাসের অবস্থা সংকটজনক হওয়াতে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ যদিও ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করতে পারেনি৷
কিল্লা থানা এলাকায় দুর্বৃত্তদের হাতে এক গাড়ি চালক প্রহৃত হয়ে গুরুতর আহত অবস্থায় জিবিতে চিকিৎসাধীন৷ কিল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তারের কোন খবর নেই৷
দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক সুকল ছাত্রী৷ আহতের নাম রিতা দেব৷ ঘটনাটি ঘটে শনিবার রাত এগারটা নাগাদ বিলোনীয়ার রাধানগর এলাকায়৷ আহত ছাত্রীকে সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেয়ে সুকলছাত্রী রিতা দে মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তখনই রাস্তার পাশে একটি মোটর বাইক দ্রুতবেগে এসে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে যায় রিতা৷ আশঙ্কাজনক অবস্থায় রাতেই বিলোনীয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top