News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের অনুমতি পেয়ে সিবিআই দফতরে মদন মিত্র
Image

আদালতের অনুমতি পেয়ে সিবিআই দফতরে মদন মিত্র

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : আদালতের অনুমতি পেয়ে শুক্রবার সল্টলেকের সিবিআই দফতরে গেলেন মদন মিত্র| কিন্তু madan mitraসিজিও কমপ্লেক্সে তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁর দেখা না হওয়ায় ঘণ্টাখানেক বসে থেকে ফের হোটেলেই ফিরলেন মদন মিত্র | সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মদন মিত্র বলেন, সিবিআইয়ের নির্দেশ মেনে চলব | জমিনের শর্ত অনুযায়ী সিবিআইয়ের দফতরে এসেছিলাম| এখানে কেউ নেই| আমাদের আসার খবর সিবিআইকে জনিয়েছি|
ভবানীপুর এলাকার বাইরে যেতে পারবেন কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল| মদন মিত্রের জামিনের শর্ত ছিল তিনি ভবানীপুর এলাকার বাইরে যেতে পারবেন না| অন্যদিকে, জামিনের অন্য একটি শর্ত ছিল তাঁকে সপ্তাহে একদিন অন্তত সিবিআই দফতরে হাজিরা দিতে হবে| অর্থাত্ সিবিআই দফতরে গেলে জামিনের শর্ত ভাঙা হবে| এনিয়েই আদালতের দ্বারস্থ হন মদন মিত্র| শুক্রবার দুপুর দুটোর পর আলিপুর আদালত মদন মিত্রকে সিবিআই দফতরে যাওয়ার অনুমতি দেয়| ওই অনুমতি পেয়েই মদন ছোটেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে| কিন্তু সেখানে গেলেও তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁর দেখা হয়নি| একঘণ্টা বসে থেকে প্রয়োজনীয় কাগজপত্রে সইসাবুদ করে তিনি ফিরে এলেন সেই হোটেলেই | কারণ তাঁকে কালীঘাট এলাকায় তাঁর নিজের বাড়িতে ফেরার অনুমতি দেয়নি আদালত|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top