মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): গণেশ ঠাকুর বিসর্জনে গিয়ে মহারাষ্ট্রে মৃতু্য হল মোট ১৬ জনের| মৃতদের মধ্যে ৭ জন নাসিক
জেলার, ৩ জন ওয়ার্ধা, ২ জন পুণে ও বাকিরা ঔরঙ্গাবাদ, নানদেদ ও জলগাঁওয়ের বাসিন্দা| এখনও নিখেঁাজ ২ জন| প্রশাসন সূত্রের খবর, নাসিক জেলায় রামেশ্বর শিবাজী সিরসাটা ও সন্দীপ সিরসাটা নামের দুই ব্যক্তি জলে ডুবে মারা যান| আবার নীলেশ প্যাটেল নামে একজন তলিয়ে যান| নদীতে তলিয়ে যায় দুই কিশোর| মৃতদের মধ্যে একজন সেনা জওয়ান ছিলেন| তিনি বিসর্জন উপলক্ষ্যে ছুটিতে এসেছিলেন|
অন্যদিকে ওয়ার্ধায় প্রাণ হারিয়েছেন ৩ জন| কোড নদীতে তলিয়ে গিয়ে মৃতু্য হয় তাঁদের| মৃতদেহগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ| মৃতদের নাম কেশাও সুরেশ মাসরাম, হংসরাজ ও গুরু ভিমারাও| তাঁরা প্রত্যেকেই যুবক বলে জানিয়েছে পুলিশ|
গণেশ ঠাকুর বিসর্জন করতে গিয়ে পুণে জেলাতে তলিয়ে গিয়েছেন আরও দুইজন| মৃতদের মধ্যে একজনের নাম পাবন ওয়াসান| তবে, অন্যজনের পরিচয় জানা যায়নি| অন্যদিকে ঔরঙ্গাবাদে গোদাবরী নদীতে গণেশ বিসর্জনে গিয়ে নিহত হন দু’জন| তঁদের মধ্যে একজন পৌরসভার কর্মী| জলগাঁও জেলার কাঙ্গ নদীতে মৃতু্য হয়েছে একজনের| বৃহস্পতিবার মহা ধুমধামে মহারাষ্ট্রজুড়ে গণেশ বিসর্জন হয়| বিসর্জনকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়| নদীর ধারে মোতায়েন ছিল পুলিশ|
মহারাষ্ট্রে গণপতি বিসর্জনে গিয়ে মৃত ১৬
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















