News Flash

  • Home
  • Uncategorized
  • ফের এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে জখম গৃহিনী
Image

ফের এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে জখম গৃহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগরের কালীটিলা এলাকায় শুক্রবার gas cylinder blastবেলা ১১টা নাগাদ রান্না করার সময় গ্যাস লিকেজ হয়ে সিলিন্ডার ফেটে এক মহিলা অগ্ণিদগ্দ হয়েছেন৷ মহিলাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ইন্দ্রনগরের কালীটিলা এলাকায় শুক্রবার বেলা ১১ টা নাগাদ রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এক গৃহিণী গুরুতরভাবে জখম হয়েছেন৷ মহিলার নাম মধুমিতা দাস৷ স্বামীর নাম জয়দীপ দাস৷ জানা যায়, মহিলা রান্নাঘরে রান্না করছিলেন৷ হঠাৎ গ্যাস লিকেজ হয়৷ মুহূর্তেই  গ্রাস করে ফেলে পুরো ঘরকে৷  অগ্ণিদগ্দ হন মহিলা৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ শ্যামলী বাজার থেকে দমকল বাহিনী ছুটে গিয়ে  আগুন আয়ত্ত্বে আনে৷ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ মহিলার শরীর ঝলসে গেছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান এক দমকল কর্মী৷ গ্যাস সিলিন্ডার ফেটে অগ্ণিদগ্দের ঘটনা ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এলাকার লোকজনও ঘটনাস্থলে ছুটে এসে আগুন  নেভানোর চেষ্টা করেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top