News Flash

  • Home
  • Uncategorized
  • দুই দলের আন্দোলনকে অনুমতি দিয়ে লেজেগোবরে পুলিশ, উত্তপ্ত ধর্মনগর
Image

দুই দলের আন্দোলনকে অনুমতি দিয়ে লেজেগোবরে পুলিশ, উত্তপ্ত ধর্মনগর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর ৷৷ ঢিলছোঁড়া দূরত্বের মধ্যে বিজেপির ডেপুটেশান কর্মসূচীর জমায়েত এবং প্রদেশ TRIPURA POLICEকংগ্রেসের গণ অবস্থানকে কেন্দ্র করে শুক্রবার শান্তির শহর ধর্মনগর অশান্তির পরিবেশ সৃষ্টি হয়৷ আর এই পরিস্থিতি সৃষ্টির মূলে ছিল জেলা পুলিশ প্রশাসন যারা প্রায় একই সময়ে ঢিলছোঁড়া দূরত্বের মধ্যে দুটি রাজনৈতিক দলের কর্মসূচীর অনুমতি দেন৷ জেলা পুলিশ প্রশাসনের এহেন কান্ডকীর্তিকে কেন্দ্র করে শুক্রবার ধর্মনগর শহরবাসীর মনে বিস্ময়ের সৃষ্টি হয়৷
জেলা পুলিশ প্রশাসনের কান্ডকীর্তিতে শুক্রবার ধর্মনগরে দুটি রাজনৈতিক দলের মধ্যে লঙ্কাকান্ড বাধার উপক্রম হয়৷ প্রাপ্ত সংবাদে প্রকাশ, শুক্রবার উত্তর ত্রিপুরা জেলাশাসকের নিকট এক ডেপুটেশান প্রদানের কর্মসূচী ছিল বিজেপি দলের৷ এর জন্য প্রশাসন থেকে বেলা দুটো পর্যন্ত মাইক বাজানোর এক জমায়েতের অনুমতিও নেওয়া হয়েছিল৷ এদিন বিশাল মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা জেলাশাসকের নিকট ডেপুটেশান প্রদানের জন্য আসে৷ কিন্তু একই সময়ে কিছুটা দূরে মহকুমাশাসকের কার্যালয়ের সামনে ৬ ঘন্টার গণবস্থানে বসে জেলাকংগ্রেস কর্মীরা৷ এই অবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহাও উপস্থিত ছিলেন৷ কংগ্রেস দলের বাজানো মাইকে বিজেপির জমায়েত বাধাপ্রাপ্ত হচ্ছিল৷ এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন৷
এদিকে, ধর্মনগর জেলা কংগ্রেস নেতৃবৃন্দ জানান, ১২ দফা দাবির ভিত্তিতে শুক্রবারের এই ৬ ঘন্টার গণবস্থানের জন্য প্রশাসনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছিল৷ বেলা ১টা থেকে এই ৬ ঘন্টার গণবস্থানের জন্য প্রশাসনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছিল৷ বেলা ১টা থেকে এই ৬ ঘন্টার গণবস্থান৷ কংগ্রেসকে আগাম অনুমতি দেওয়ার পর অন্য একটি রাজনৈতিক দলকে কি করে পুলিশ অনুমতি দিল তা নিয়েও প্রশ্ণ তুলেন স্থানীয় কংগ্রেস নেতা৷
যদিও উভয় রাজনৈতিক দলের নেতৃত্বরাই তাদের কর্মী সমর্থকদের আয়ত্তের মধ্যে রাখতে পারায় বড় ধরনের কোন রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেনি৷ তবে এদিন ঘন্টা দুয়েকের জন্য ধর্মনগর শহরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ জনসাধারণ এই ঘটনার জন্য জেলাপুলিশ প্রশাসনকেই দায়ী করেন৷ পুলিশ প্রশাসনের মুখার্মিতেই এই পরিষেবার সৃষ্টি হয় বলেও তথ্যভিজ্ঞ মহলের অভিমত৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top