News Flash

  • Home
  • Uncategorized
  • তাইওয়ান পর চিনে ঘূর্ণিঝড় মেরান্তির দাপটে তছনছ জিয়ামেন শহর
Image

তাইওয়ান পর চিনে ঘূর্ণিঝড় মেরান্তির দাপটে তছনছ জিয়ামেন শহর

জিয়ামেন, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : তাইওয়ান পেড়িয়ে চিনে ঢুকে পড়ল ঘূর্ণিঝড় মেরান্তি| এবছরের সবচেয়ে শক্তিশালী এই STROMঘূর্ণিঝড়টি চিনের ভূমিতে বৃহস্পতিবারে আছড়ে পড়ে| আবহাওয়াবিদরা জানিয়েছেন, চিনের জিয়ামেন শহরে এসে এর শক্তি কিছুটা হ্রাস পেলেও দাপট মোটেই কম ছিল না|
তাইওয়ানের পরে আপাতত ঝড়ে বিধ্বস্ত চিন| প্রশাসন সূত্রের খবর, এসময় চিনে তিন দিনের ছুটি ছিল| সাজানো হয়েছিল জিয়ামেন শহর| এক রাতের ঝড়ে তছনছ হয়ে যায়| বাতিল করা হয়েছে বহু উড়ান ও ট্রেন| গাছ পড়ে ভেঙেছে বেশ কয়েকটি গাড়ি, বিস্তীর্ণ এলাকায় হয়েছে বিদু্যত্ বিছিন্ন| ফুজিয়ান প্রদেশের একটি ৮০০ বছরের পুরনো কাঠের সেতু ভেঙে পড়েছে এর আঘাতে| তাইওয়ানে মেরান্তির দাপটে এপর্যন্ত একজনের মৃতু্য হয়েছে| জখম হয়েছেন ৩৮ জন| সমুদ্র উপকূলে জরুরি বার্তা পাঠিয়ে নৌকা ফেরানোর নির্দেশ দিয়েছে চিনের প্রশাসন|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top