News Flash

  • Home
  • Uncategorized
  • কাবেরী জলবন্টন ইসু্যতে অশান্তি অব্যাহত, তামিলনাড়ুতে বনধ
Image

কাবেরী জলবন্টন ইসু্যতে অশান্তি অব্যাহত, তামিলনাড়ুতে বনধ

চেন্নাই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কাবেরী জলবন্টন ইসু্যতে অশান্তি অব্যাহত| কর্ণাটকের পর এবার তপ্ত তামিলনাড়ু| কাবেরী 43জলবণ্টন নিয়ে শুক্রবার তামিলনাড়ুতে বনধ পালিত হয়েছে| কৃষক ও ব্যবসায়ী সংগঠনের সদস্যরাই এদিন বনধের ডাক দিয়েছেন| বনধ সমর্থকদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও কাবেরীর জল পাননি তাঁরা| এছাড়া কর্ণাটকে বিক্ষোভ চলাকালীন সেখানে বসবাসকারী মানুষদের ওপর নাকি অত্যাচার করা হয়েছে| এ সবের প্রতিবাদ জানাতেই এদিন বনধের ডাকা দিয়েছেন তঁারা|
শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হয়েছেন বনধ সমর্থকরা| মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী| শুধুমাত্র চেন্নাইতেই মোতায়েন হয়েছে ১৫,০০ পুলিশকর্মী| রাজ্যে শান্তি বজায় রাখতে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী জয়ললিতা ও এআইএডিএমকে-র সদস্যরা| কিন্তু ডিএমকে, তামিলনাড়ু কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলি বনধে সমর্থন জুগিয়েছে| সকাল হতেই সমর্থকদের সঙ্গে রাস্তায় নামেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন ও কানিমোজি| গ্রেফতার করা হয় তঁাদের| বিক্ষোভের জেরে সকাল থেকেই রাজ্যের সড়ক ও রেল পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়| স্কুল-কলেজ ও দফতর গুলি বন্ধ রাখা হয়|হিন্দুস্থান সমাচার| ১৬০৯২০১৬

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top