News Flash

  • Home
  • Uncategorized
  • এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাবি হামলার বার্তা দিল উত্তর কোরিয়া
Image

এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাবি হামলার বার্তা দিল উত্তর কোরিয়া

কারাকাস, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : পরমাণু বিস্ফোরণের পর থেকেই আন্তর্জাতিক চাপের মুখে থেকেও সরাসরি মার্কিন north koreaযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাবি হামলার বার্তা দিল উত্তর কোরিয়া| ভেনেজুয়েলায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বৈঠক থেকেই ওয়াশিংটনকে সতর্ক করেছে পিয়ংইয়ং| আন্তর্জাতিক চাপকে কার্যত উপেক্ষা করে রাষ্ট্রপ্রধান কিম জং উনের নির্দেশে সম্প্রতি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া| পিয়ংইংয়ের অভিযোগ, অহেতুক অন্য দেশের বিরুদ্ধে নাক গলিয়ে উসকানিমূলক পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র| জোট নিরপেক্ষ আন্দোলনের মঞ্চ থেকেই মার্কিন মুলুকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং| তিনি বলেন, শত্রুর উসকানি মূলক পদক্ষেপের জবাব দিতে দেশ প্রস্তুত| কোরীয় উপদ্বীপের রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার পরস্পর বিরোধী রাজনীতির জেরে আন্তর্জাতিক মহল সরগরম| গত সপ্তাহে পঞ্চমবার তথা এখনও পর্যন্ত নিজেদের সবথেকে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া| তারপরেই দেশের সীমান্তে দক্ষিণ কোরিয়ার আকাশে ঘুরতে দেখা যায় মার্কিন যুদ্ধ বিমানকে| এরপরই আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন মুলুককে জবাব দেওয়ার মঞ্চ হিসেবে জোট নিরপেক্ষ আন্দোলনের বৈঠককেই বেছে নিল কিমের দেশ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top