News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে গণপতি বিসর্জনে গিয়ে মৃত ১৬
Image

মহারাষ্ট্রে গণপতি বিসর্জনে গিয়ে মৃত ১৬

মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): গণেশ ঠাকুর বিসর্জনে গিয়ে মহারাষ্ট্রে মৃতু্য হল মোট ১৬ জনের| মৃতদের মধ্যে ৭ জন নাসিক ganeshজেলার, ৩ জন ওয়ার্ধা, ২ জন পুণে ও বাকিরা ঔরঙ্গাবাদ, নানদেদ ও জলগাঁওয়ের বাসিন্দা| এখনও নিখেঁাজ ২ জন| প্রশাসন সূত্রের খবর, নাসিক জেলায় রামেশ্বর শিবাজী সিরসাটা ও সন্দীপ সিরসাটা নামের দুই ব্যক্তি জলে ডুবে মারা যান| আবার নীলেশ প্যাটেল নামে একজন তলিয়ে যান| নদীতে তলিয়ে যায় দুই কিশোর| মৃতদের মধ্যে একজন সেনা জওয়ান ছিলেন| তিনি বিসর্জন উপলক্ষ্যে ছুটিতে এসেছিলেন|
অন্যদিকে ওয়ার্ধায় প্রাণ হারিয়েছেন ৩ জন| কোড নদীতে তলিয়ে গিয়ে মৃতু্য হয় তাঁদের| মৃতদেহগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ| মৃতদের নাম কেশাও সুরেশ মাসরাম, হংসরাজ ও গুরু ভিমারাও| তাঁরা প্রত্যেকেই যুবক বলে জানিয়েছে পুলিশ|
গণেশ ঠাকুর বিসর্জন করতে গিয়ে পুণে জেলাতে তলিয়ে গিয়েছেন আরও দুইজন| মৃতদের মধ্যে একজনের নাম পাবন ওয়াসান| তবে, অন্যজনের পরিচয় জানা যায়নি| অন্যদিকে ঔরঙ্গাবাদে গোদাবরী নদীতে গণেশ বিসর্জনে গিয়ে নিহত হন দু’জন| তঁদের মধ্যে একজন পৌরসভার কর্মী| জলগাঁও জেলার কাঙ্গ নদীতে মৃতু্য হয়েছে একজনের| বৃহস্পতিবার মহা ধুমধামে মহারাষ্ট্রজুড়ে গণেশ বিসর্জন হয়| বিসর্জনকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়| নদীর ধারে মোতায়েন ছিল পুলিশ|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top