News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্ট সরকারকে হঠাতে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রয়াস চলছে ঃ সিপিআইএম
Image

বামফ্রন্ট সরকারকে হঠাতে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রয়াস চলছে ঃ সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রয়াস CPIMচালাচ্ছে প্রতিক্রিয়াশীল শক্তিগুলি৷ সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী এক বিবৃতিতে একথা জানিয়েছে৷ দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বুধবার গণডেপুটেশনের নাম করে একাংশের বিজেপি সমর্থক সোনামুড়া মহকুমা শাসকের অফিসে উচ্ছ্বঙ্খল আচরণ ও সরকারি আসবাবপত্র ভাংচুর করেছে৷ সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী বিজেপি’র এই উচ্ছ্বঙ্খল আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে৷
রাজ্যের বামফ্রন্ট সরকারের জনকল্যাণমূলক কাজের সাফল্য ও তার প্রতি ব্যাপক অংশের জনগণের সমর্থন ও আস্থা বাম বিরোধী শক্তিগুলিকে হতাশ করেছে৷ রাজ্যের বিভিন্ন অংশের জনগণের ধারাবাহিক গণআন্দোলন তাদের আতঙ্কিত করে তুলেছে৷ বাম বিরোধী শিবির থেকে বিরাট সংখ্যক মানুষ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শিবিরে প্রতিনিয়ত যোগ দিচ্ছেন৷ এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং যে-ভাবেই হোক বামফ্রন্ট সরকারকে হটাবার লক্ষ্যে রাজ্যের প্রতিত্রিয়াশীল শক্তিগুলি নানা ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রয়াস চালাচ্ছে৷ বিজেপি’র এই দুষ্কর্ম সেই সম্মিলিত ষড়যন্ত্রেরই অঙ্গ৷
বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-তপশিলী জাতি উপজাতি- ধর্মীয় সংখ্যালঘু ও অন্যান্য পশ্চাদপদ অংশের জনগণের স্বার্থবিরোধী আর্থিক নীতি অনুসরণ করে চলেছে৷ কর্মসংস্থানের সুযোগ ক্রমশ কমছে৷ ধর্মের নামে সাম্প্রদায়িক ভেদ-বিদ্বেষের রাজনীতি চালানো হচ্ছে৷ মোদি সরকারের স্বৈরাচারী নানা পদক্ষেপ এবং মার্কিন সাম্রাজ্যবাদমুখী বিদেশ নীতি ইত্যাদির বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে জনগণের ক্ষোভ ফেটে পড়ছে৷ এই পরিস্থিতিকে আড়াল করা ও সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার মতলবে বিজেবি যে ধরনের অগণতান্ত্রিক পথ গ্রহণে সচেষ্ট রয়েছে, সে সম্পর্কে ত্রিপুরার শান্তি-সম্প্রীতি -উন্নয়নকামী জনগণকে সজাগ ও সতর্ক থেকে সোনামুড়া মহকুমা শাসকের অফিসে হামলার ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে পার্টি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top