News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই কলেজের সব আসনে জয়ী বাম ছাত্র সংগঠন
Image

খোয়াই কলেজের সব আসনে জয়ী বাম ছাত্র সংগঠন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ সেপ্ঢেম্বর৷৷ বুধবার খোয়াই শহর ভাসল বিজয় উল্লাসে৷ রাজ্যের মোট ২২ টি ডিগ্রি কলেজের photo-1ছাত্র সংসদ নির্বাচন আগামী ২০ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত হবে৷ এর মধ্যেই ১৩টি কলেজে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে এসএফআই-টিএসইউ মনোনীত প্রার্থীরা৷ ছাত্র সংসদের নির্বাচনে খোয়াই দশরথ দেব স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এসএফআই-টিএসইউ মনোনীত প্রার্থীরা৷ বুধবার খোয়াই কলেজের ছাত্র সংসদের নির্বাচনে এসএফআই-টিএসইউ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় খোয়াইয়ের রাজপথে ছাত্রছাত্রীদের বিশাল মিছিল শেষে হল পথসভা৷ খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ৪৫টি অফিস বিয়ারার ও ক্লাস রিপ্রেসেন্টেটিভ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এসএফআই-টিএসইউ মনোনীত প্রার্থীরা৷ এই জয়কে কেন্দ্র করেই বুধবার রাজধানী আগরতলার অনুরূপ মিছিল ও সভা সংগঠিত হল খোয়াইতেও৷ এদিন বিকেলে কবিগুরু পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে কোহিনুর কমপ্লেক্সের সামনে জমায়েত হয়৷ সেখানেই হয় পথ সভাটি৷ সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা পলাশ ভৌমিক, এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক প্রণব ধর, সভাপতি জিতেন সিনহা প্রমুখরা৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top