বিশেষ প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ সেপ্ঢেম্বর৷৷ কল্যাণপুর থানা এলাকায় একই রাতে দাওছড়া বাজারে ৭টি দোকান ও
দ্বারিকাপুর শনি মন্দিরের প্রণামি বাক্স ভাঙ্গার চেষ্টা সহ দুটি গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় কল্যাণপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ৷
কল্যাণপুর থানার অন্তর্গত ঘিলাতলী দাওছড়া বাজারে নিশিকুটম্বের দল ৭টি দোকানে হাত সাফাই করে৷ অপরদিকে দ্বারিকাপুর সুকল সংলগ্ণ শনি মন্দিরে একই রাত্রে মন্দিরের প্রণামি বাক্স ভেঙ্গে টাকা নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে চোরের দল মন্দিরে পাশে থাকা দুটি গাড়ির গ্লাস ভেঙ্গে দেয়৷ কল্যাণপুর থানা এলাকার কল্যাণপুর বাজার, দাওছড়া বাজারে চোলাই মদ, তীর জোয়া বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত এক অংশের যুবকেরা৷ পুলিশ তাদের টিকির নাগালও পাচ্ছে না৷ কিন্তু অসামাজিক কাজে যুক্তদেরকে কেন ধরতে পারছেন না৷ ঘিলাতলী এলাকায় রমরমা তীরের ব্যবসা, জুয়া খেলতে খেলতে যুবকরা সর্বসান্ত৷ তার পরিপ্রেক্ষিতেই এই সব চুরির ঘটনাগুলি ঘটছে বলে এলাকাবাসীর ধারনা৷
কল্যাণপুরে এক রাতে সাত দোকানে চুরি, গাড়ীতে ভাঙচুর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















