News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে এক রাতে সাত দোকানে চুরি, গাড়ীতে ভাঙচুর
Image

কল্যাণপুরে এক রাতে সাত দোকানে চুরি, গাড়ীতে ভাঙচুর

বিশেষ প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ সেপ্ঢেম্বর৷৷ কল্যাণপুর থানা এলাকায় একই রাতে দাওছড়া বাজারে ৭টি দোকান ও thief_by_beachrain-d47s4sbদ্বারিকাপুর শনি মন্দিরের প্রণামি বাক্স ভাঙ্গার চেষ্টা সহ দুটি গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় কল্যাণপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ৷
কল্যাণপুর থানার অন্তর্গত ঘিলাতলী দাওছড়া বাজারে নিশিকুটম্বের দল ৭টি দোকানে হাত সাফাই করে৷ অপরদিকে দ্বারিকাপুর সুকল সংলগ্ণ শনি মন্দিরে একই রাত্রে মন্দিরের প্রণামি বাক্স ভেঙ্গে টাকা নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে চোরের দল মন্দিরে পাশে থাকা দুটি গাড়ির গ্লাস ভেঙ্গে দেয়৷ কল্যাণপুর থানা এলাকার কল্যাণপুর বাজার, দাওছড়া বাজারে চোলাই মদ, তীর জোয়া বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত এক অংশের যুবকেরা৷ পুলিশ তাদের টিকির নাগালও পাচ্ছে না৷ কিন্তু অসামাজিক কাজে যুক্তদেরকে কেন ধরতে পারছেন না৷ ঘিলাতলী এলাকায় রমরমা তীরের ব্যবসা, জুয়া খেলতে খেলতে যুবকরা সর্বসান্ত৷ তার পরিপ্রেক্ষিতেই এই সব চুরির ঘটনাগুলি ঘটছে বলে এলাকাবাসীর ধারনা৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top