News Flash

  • Home
  • Uncategorized
  • ইউপিএ আমলের ইএমবি-১৪৫ জেট দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের আর্জি প্রতিরক্ষামন্ত্রকের

ইউপিএ আমলের ইএমবি-১৪৫ জেট দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের আর্জি প্রতিরক্ষামন্ত্রকের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : তত্কালীন ইউপিএ সরকারের আমলে হওয়া প্রতিরক্ষার আরও একটি দুর্নীতি নিয়ে এবার drdo-logo-largeসিবিআই তদন্তের আর্জি জানাল প্রতিরক্ষামন্ত্রক| এই বিষয়ে তদন্তের জন্য সিবিআইকে চিঠিও দেওয়া হয়েছে| ২০০৮ এ প্রথম ইউপিএ সরকার তিনটি ইএমবি-১৪৫ জেটের জন্য ব্রাজিলের সংস্থা এমব্রায়ের সঙ্গে ২০৮ মিলিয়ন ডলারের চুক্তি করে| কিন্তু এই চুক্তি জন্য এমব্রায়ের নাকি মোটা টাকা ঘুষ দেয় ইংল্যান্ডের প্রতিরক্ষা সংক্রান্ত এক দালালকে| ভারতীয় আইন অনুযায়ী, প্রতিরক্ষায় এই ধরনের দালাল বা আইনবহির্ভূত এজেন্ট ব্যবহার নিষিদ্ধ| এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ১৫ দিনের সময় সীমা দিয়ে এমব্রায়েরের কাছে ব্যাখ্যা চেয়েছে| পুরো বিষয়টি খতিয়ে দেখবে প্রতিরক্ষামন্ত্রক ও ডিআরডিও|
এমব্রায়েরের কাছ থেকে ৩.৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার জন্য ধরা হয়েছে ডমিনিকান রিপাবলিকের এক প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীসহ চারজনকে| বিষয়টি নিয়েও তদন্তে নেমেছে ব্রাজিল সরকার| ব্রাজিল সরকারের সঙ্গে এমব্রায়েরের এক পুরনো কর্মী এ ব্যাপারে চুক্তি হয়েছে বলেও জানা গিয়েছে| ভারতের সঙ্গে এমব্রায়েরের জেট বিক্রির চুক্তি নিয়ে বিশদে সরকারকে জানাবেন তিনি| তবে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না তারা| যতক্ষণ না ইংল্যান্ডের ওই দালালের পরিচয় জানা যাচ্ছে ও তাঁকে ঘুষ দেওয়ার বিষয়টি প্রমাণিত হচ্ছে, ততক্ষণ বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন এক এমব্রায়ের কর্তা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top