নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রিও প্যারালিম্পিকে রূপো জয়ী দীপা মালিককে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
টুইটারে দীপাকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী | প্রধানমন্ত্রী নিজের টুইটারে লিখেছেন, খুব ভালো, দীপা| প্যারালিম্পিকে তোমার রুপো জয় গোটা দেশকে গর্বিত করেছে| আন্তরিক অভিনন্দন| শুধু প্রধানমন্ত্রী নন দীপার সাফল্যে গর্বিত গোটা দেশ| পদক জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঝড় | শচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দীপাকে|
প্রসঙ্গত, রিও প্যারালিম্পিকে এফ ৫৩ শটপাট ইভেন্টে রুপো জিতেছেন ভারতের দীপা মালিক| ছবারের চেষ্টায় তাঁর সবথেকে ভালো স্কোর ৪.৬১ মিটার| তাতেই রূপোর পদক জয় নিশ্চিত হয়ে য়ায় তাঁর| পদক জয়ের পরেই রিও থেকে দীপা সরাসরি বলে দিলেন, এটা তাঁর ও তাঁর পরিবারের জন্য গর্বের মুহূর্ত| তিনি বলেন, দেশের অক্ষম মহিলাদের সাহায্যের জন্য এই রুপো কাজে লাগাতে চাই|
দীপার জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন শচিন| শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা| তিনি বলেন, তুমি ভারতীয়দের অনুপ্রেরণা| শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিজেন্দ্র সিং | শুভেচ্ছা জানিয়েছেন যোগেশ্বর দত্ত|
প্যারালিম্পিকে রূপো জয়ী দীপাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















