News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারালিম্পিকে রূপো জয়ী দীপাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Image

প্যারালিম্পিকে রূপো জয়ী দীপাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রিও প্যারালিম্পিকে রূপো জয়ী দীপা মালিককে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | modiটুইটারে দীপাকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী | প্রধানমন্ত্রী নিজের টুইটারে লিখেছেন, খুব ভালো, দীপা| প্যারালিম্পিকে তোমার রুপো জয় গোটা দেশকে গর্বিত করেছে| আন্তরিক অভিনন্দন| শুধু প্রধানমন্ত্রী নন দীপার সাফল্যে গর্বিত গোটা দেশ| পদক জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঝড় | শচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দীপাকে|
প্রসঙ্গত, রিও প্যারালিম্পিকে এফ ৫৩ শটপাট ইভেন্টে রুপো জিতেছেন ভারতের দীপা মালিক| ছবারের চেষ্টায় তাঁর সবথেকে ভালো স্কোর ৪.৬১ মিটার| তাতেই রূপোর পদক জয় নিশ্চিত হয়ে য়ায় তাঁর| পদক জয়ের পরেই রিও থেকে দীপা সরাসরি বলে দিলেন, এটা তাঁর ও তাঁর পরিবারের জন্য গর্বের মুহূর্ত| তিনি বলেন, দেশের অক্ষম মহিলাদের সাহায্যের জন্য এই রুপো কাজে লাগাতে চাই|
দীপার জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন শচিন| শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা| তিনি বলেন, তুমি ভারতীয়দের অনুপ্রেরণা| শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিজেন্দ্র সিং | শুভেচ্ছা জানিয়েছেন যোগেশ্বর দত্ত|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top