News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে কংগ্রেস ভবন দখলের চেষ্টা তৃণমূলের, উত্তেজনা
Image

বিশালগড়ে কংগ্রেস ভবন দখলের চেষ্টা তৃণমূলের, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ই সেপ্ঢেম্বর৷৷ বিশালগড় কংগ্রেস ভবন রাতের অন্ধকারে দখল করার লক্ষ্যে কংগ্রেস ভবনে congress-wiht-trinamool-congressতৃণমূল কংগ্রেসের ফেস্টুন লাগিয়ে দেওয়া হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকালে বিশালগড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷
উদয়পুরের পর বিশালগড়েও কংগ্রেস ভবন দখল করার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস৷ রাতের অন্ধকারে বিশালগড় কংগ্রেস ভবনে তৃণমূল কংগ্রেসের ব্যানার ফেস্টুন লাগিয়ে দেওয়া হয়েছে৷ এই খবর চাউর হতেই রবিবার সকাল থেকে বিশালগড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনের সামনে এসে জরো হতে থাকেন৷ প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা, পিসিসি সদস্য নিখিল রঞ্জন চক্রবর্তী, জয়দুল হোসেন, ব্লক যুব কংগ্রেস সভাপতি- সোমেন দেবনাথ কংগ্রেস নেতা ব্রজ গোপাল দেবনাথ প্রমুখ কংগ্রেস ভবনে ছুটে আসেন৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানায় ওসি সত্যেন বসু রায় চৌধুরীও ঘটনাস্থলে আসেন৷ কংগ্রেস নেতাদের অভিযোগ কংগ্রেস দলকে কালিমালিপ্ত করতেই এধরণের চক্রান্ত চলছে৷ এই ঘটনার পেছনে আগরতলায় তৃণমূল কংগ্রেসের এক নেতার ইন্ধন রয়েছে বলে কংগ্রেস নেতারা মন্তব্য করেছেন৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছন কংগ্রেস নেতৃবৃন্দ৷
কংগ্রেস ভবনে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগিয়ে দিয়ে ভবন দখলের এই চেষ্টার বিশালগড়ে রাজনৈতিক উত্তাপ চরম আকার ধারণ করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top