News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশিমুক্ত ভোটার তালিকা, বাংলাদেশিদের নাম বাদ দেওয়ার নির্দেশ কেন্দ্রের
Image

বিদেশিমুক্ত ভোটার তালিকা, বাংলাদেশিদের নাম বাদ দেওয়ার নির্দেশ কেন্দ্রের

গুয়াহাটি, ১২ সেপ্টেম্বর, (হি.স.) : বিদেশি ট্রাইব্যুনাল কর্তৃক শনাক্তকৃত অবৈধ বংলাদেশিদের নাম শীঘ্র ভোটার তালিকা থেকে assam mapবাদ দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই নির্দেশ সংবলিত পত্রের উদ্ধৃতি দিয়ে গত ১ সেপ্টেম্বর অসম সরকারের রাজনৈতিক বিভাগ রাজ্যের সকল জেলাশাসক ও সীমান্ত শাখার পুলিশ সুপারকে এক জরুরি নির্দেশিকার জারি করেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। সূত্রটি জানিয়েছে, যে সকল অবৈধ বাংলাদেশি নাগরিকের নাম ভোটার তালিকায় রয়েছে বলে বিদেশি ট্রাইব্যুনাল চিহ্নিত করে দিয়েছে, তাদের নাম যত তাড়াতাড়ি সম্ভব ছেঁটে ফেলার ব্যাপারে জেলাশাসকদের একশো শতাংশ সুনিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশকারী সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় কর্তৃক গঠিত পর্যবেক্ষণ কর্তৃপক্ষের এক বৈঠক গত ৩১ মার্চ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকের ব্যাপারেও পত্রে উল্লেখ করা হয়েছে। বৈঠকে গৃহীত প্রস্তাব অনুযায়ী বিদেশি ট্রাইব্যুনাল কর্তৃক শনাক্তকৃত (১৯৭১ সালের আগে এবং পরে অসমে আগত) বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে কি না তা জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের চিঠিতে। তাছাড়া, রেশনকার্ড, এমএনরেগার জবকার্ড, গাড়িচালকদের লাইসেন্স, পিআরসি এবং এপিএল, বিপিএল, এলপিজি কার্ড কি এইসব শনাক্তকৃত বাংলাদেশি নাগরিকরা পেয়েছেন তা-ও জানতে চাওয়া হয়েছে। যদি এসব তারা পেয়ে থাকেন, তাহলে সেগুলি বাতিল করা হয়েছে কি না ইত্যাদি নানা বিষয়ে তথ্য জানাতে রাজ্যকে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

চিঠিতে আগামী অক্টোবরে পরবর্তী পর্যবেক্ষণ কর্তৃপক্ষের বৈঠকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য পেশ করতে হবে বলে জানানো হয়েছে। তাই সকল জেলাশাসকদের আগামী ১৫ দিনের মধ্যে ওইসব তথ্য রাজনৈতিক বিভাগের কাছে দাখিল করার কথা বলে হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top