News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিককে কুপিয়ে হত্যা করে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর নাটক রচনা
Image

শ্রমিককে কুপিয়ে হত্যা করে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর নাটক রচনা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১০ সেপ্ঢেম্বর৷৷ দক্ষিণ জেলার সাব্রুমের মনুবাজার থানার গোয়াচাদমগ পাড়ায় মম মগ নামে এক
BLOODযুূবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে পুলিশ অভিযোগ গ্রহণ করলেও প্রকৃতপক্ষে তাকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আদালতে মামলা করেছেন তার পরিবারের লোকজনরা৷
গত ২৮ জুলাই সাব্রুম মহকুমার মনুবাজার থানার গোয়াচাঁদ মগ পাড়ায় ৪৫ বছর বয়সী যুবক মম মগ নামে এক যুবকের মৃত্যু হয়েছিল৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছিল বলে জানানো হয়েছিল৷ মম মগ ছিল দিন মজুর৷ চেলাফ্রু মগের বাড়িতে কাজ করতে গিয়েছিল মম মগ৷ ওই বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হয়েছিল বলে পুলিশকে জানানো হয়েছিল৷ পুলিশ ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছিল বলে মামলা গ্রহন করেছিল৷ বিলম্বে হলেও মৃত্যু মম মগের পরিবারের তরফে আদালতে মামলা করা হয়েছে৷ তাতে উল্লেখ্য করা হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান মৃতের পরিবারের লোকজনরা৷ অচাই মগ, বাবুগ মগ ও চেলাফ্রু মগ, তাকে হত্যা করেছে বলে অভিযোগ৷
নিহতের শারীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে অভিযোগ৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে নিহতের পরিবার৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top