News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার মজুরী না পেয়ে গ্রাম প্রধানকে পঞ্চায়েতে তালাবন্দী করলেন শ্রমিকরা
Image

রেগার মজুরী না পেয়ে গ্রাম প্রধানকে পঞ্চায়েতে তালাবন্দী করলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রেগার বকেয়া মজুরীর দাবীতে সোনামুড়া ধনপুর পঞ্চায়েত অফিসে প্রধান ও school lockedউপপ্রধানকে তালাবন্দী করে বিক্ষোভ প্রদর্শন করেন রেগা শ্রমিকরা৷ তিন ঘন্টা পর ব্লক কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা তালবান্দী দশা থেকে প্রধান ও উপ প্রধানকে মুক্ত করেন৷
রেগার বকেয়া মজুরী মিটিয়ে না দেওয়ায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ ধুমায়িত হচ্ছিল শ্রমিকদের মধ্যে৷ শুক্রবার সোনামুড়ার ধনপুর পঞ্চায়েতের রেগা শ্রমিকরা পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানকে পঞ্চায়েত অফিসে তালাবন্দী করেন৷ দীর্ঘ তিন ঘন্টা অফিসে তালাবন্দী অবস্থায় থাকেন৷ শ্রমিকদের অভিযোগ দুই বছর আগের মজুরীর টাকা এখনও পাননি তারা৷ শুধু তাই নয়, মজুরীর ন্যায্য টাকা থেকে অনেক কম টাকা দেওয়া হয়েছে৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা৷ আজ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে৷ তালাবন্দী করা হয় প্রধান ও উপ প্রধানকে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ৷ শাসক দলের ক্যাডার রঞ্জিত দেবনাথ পুলিশের সামনেই আন্দোলন থেকে শ্রমিকদের সরে যেতে হুমকি দেয় বলে অভিযোগ৷
প্রায় তিন ঘন্টা পর ব্লক কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর প্রধান ও উপ প্রধানকে তালাবন্দী দশা থেকে মুক্তি দেন শ্রমিকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top