News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী দলনেতার মর্যাদা চূড়ান্ত সিদ্ধান্ত ১২ সেপ্ঢেম্বর
Image

বিরোধী দলনেতার মর্যাদা চূড়ান্ত সিদ্ধান্ত ১২ সেপ্ঢেম্বর

আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ কংগ্রেস ছেড়ে যাওয়া ছয় বিধায়ককে তৃণমূলের TRIPURA ASSEMBLYবিধায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছেন৷ তাই স্বাভাবিক ভাবেই তৃণমূল বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পয়েছে৷ তবে, বিরোধী দলনেতার পদ নিয়ে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ ও তৃণমূলের মধ্যে তীব্র লড়াই অনিবার্য্য, এমনটা বলা যেতে পারে৷ বর্তমানে ধর্মনগরে নিজের বাড়িতে রয়েছেন অধ্যক্ষ৷ খুব সম্ভবত আগামী ১১ সেপ্ঢেম্বর আগরতলায় আসবেন তিনি৷ শুক্রবার টেলিফোনে অধ্যক্ষ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের নেতার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১২ সেপ্ঢেম্বর৷ উল্লেখ্য, গত মাসেই ত্রিপুরার প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস৷ কংগ্রেসের দশ বিধায়কের মধ্যে ছয় জন দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেন৷ এরপর তৃণমূল বিরোধী দলের তকমা পায়৷ এদিকে, তৃণমূলের পরিষদীয় দলনেতা হিসেবে বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলকে মনোনিত করেছে৷ (হিঃসঃ)

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top